শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৯ মে ২০২৫ ১৭ : ৪৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনযাত্রায় ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে। আর যে যে ক্যানসার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তার মধ্যে কোলন ক্যানসার অন্যতম। অধিকাংশ সময় মলাশয়ের ক্যানসারের উপসর্গ বুঝতে বুঝতেই অনেকটা দেরি হয়ে যায়। সেই সুযোগে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। সাম্প্রতিক কিছু গবেষণা অনুযায়ী এই ভয়াবহ রোগের প্রতিরোধে খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। এমনই একটি গবেষণায় টক দইয়ের মতো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
‘আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত টক দই খেলে কোলন ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। গবেষকরা মনে করছেন, টক দইতে থাকা উপকারী ব্যাকটেরিয়া, বিশেষত ল্যাকটোব্যাসিলাস এবং বাইফিডোব্যাকটেরিয়াম এই প্রতিরক্ষামূলক ভূমিকার নেপথ্যে। এই ব্যাকটেরিয়াগুলি অন্ত্রে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে। পাশাপাশি এই ব্যাকটেরিয়াগুলি প্রদাহ কমাতেও সহায়ক ভূমিকা পালন করে। দীর্ঘমেয়াদী প্রদাহ কোলন ক্যানসারের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া টক দইয়ে থাকে প্রোবায়োটিক উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
এছাড়াও, কিছু গবেষণায় দেখা গিয়েছে যে টক দই অন্ত্রের মধ্যে কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থ তৈরি করতে সাহায্য করে, যা ক্যানসার সৃষ্টিকারী কোষের বিভাজন এবং বিস্তারকে বাধা দিতে পারে। বিউটিরেট নামক একটি শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড, যা টক দইয়ের ব্যাকটেরিয়া দ্বারা অন্ত্রে তৈরি হয়, তা মলাশয়ের কোষের স্বাস্থ্য রক্ষায় এবং ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হয়।
তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র টক দই খেয়ে কোলন ক্যানসার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। বরং সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে নিয়মিত টক দই খাওয়া যেতে পারে, যা এই রোগের ঝুঁকি কমাতে একটি সহায়ক পদক্ষেপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ