শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ মে ২০২৫ ১৫ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে হাজির টিটাগড় থানার পুলিশ।
আজ সকালে টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডে এক বহুতল আবাসনের চিলেকোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। বিকট আওয়াজ এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে আশেপাশের তিন-চারটি ঘর ভেঙে যায়। যদিও ঘরে কেউ না থাকায়, প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।
ওই ঘরটিতে বোমা মজুত ছিল বলে জানা যাচ্ছে। সেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে যান টিটাগড় পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান। যে বহুতলে এই ঘটনা ঘটেছে, সেই বহুতলে দু'জন জনপ্রতিনিধির বাসস্থান বলে জানান পুরপ্রধান। এই আবাসনে বহু পরিবারের বাসস্থান। তবে যে ঘরটিতে হয়েছে, সেখানে কেউ থাকতেন না। টিটাগড়ের মতো জায়গায় কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে চিন্তিত পুরপ্রধান কমলেশ সাউ।
স্থানীয় সূত্রে জনা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, দেওয়াল উড়ে গিয়ে পাশের এক বস্তিতে পড়ে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়। কে বা কারা এই বহুতলের ঘরে বোমা মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা ঘিরেও তদন্ত শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার