শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ মে ২০২৫ ২০ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২৬ সালের বিধানসভা ভোটের আগে বীরভূম জেলায় ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস। এই বার্তা দিতে মরিয়া রাজ্যের শাসক শিবির।
রবিবার অনুব্রত মণ্ডল ও কাজল শেখের উপস্থিতিতে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নিল জোড়া-ফুল শিবির৷ বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন আশিষ ব্যানার্জী।
কী সিদ্ধান্ত হয়েছে কোন কমিটির বৈঠকে? আশিষ ব্যানার্জীর কথায়, সোশাল মিডিয়ায় অনুগামীদের বিভাজন মূলক পোস্টে নিয়ন্ত্রণ করা হবে, প্রয়োজনে আইনি পদক্ষেপ করবে দল৷ পাশাপাশি, তিন মহকুমায় প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে সিলমোহর দিয়েছে কোর কমিটি৷
বীরভূম তৃণমূলের সভাপতি থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছেঅনুব্রত মণ্ডলকে। কিন্তু পদে না থাকলেও দেখা গেল, এদিনের বৈঠকের মধ্যমণি সেই কেষ্টই৷
বিধানসভার উপাধ্যক্ষ তথা তৃণমূলের বীরভূম জেলার চেয়ারপার্সন আশিষ ব্যানার্জি বলেন, "কোন বিভাজন নেই৷ আগামী দিনে এক সঙ্গে, যৌথ সিদ্ধান্ত নিয়েই দল চলবে৷ বিধানসভা নির্বাচন পরিচালনা করবে কোর কমিটিই৷ সোশাল মিডিয়ায় কারও অনুগামী যদি বিভাজনের পোস্ট করে সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে দলগতভাবে৷ এবার থেকে মাসে দু'বার করে কোর কমিটির বৈঠক হবে। আগামী ২৪ মে রামপুরহাটে, ২৫ মে বোলপুরে ও ২৬ মে সিউড়িতে অনুব্রত মণ্ডল যে তিনটি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেগুলো কোর কমিটি অনুমোদন দিয়েছে।"
জানা গিয়েছে, বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ফোন করেন অনুব্রত মণ্ডলকে৷ বীরভূমের তিনটি মহকুমায় মহা মিছিলের ডাক দিয়েছিলেন কেষ্ট। সেই মিছিল করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি।
রবিবার সকালে বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলার তৃণমূলের চেয়ারপার্সন তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিষ ব্যানার্জি।
ছিলেন, অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ৷ বৈঠকে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য ছিলেন আই প্যাকের দুই প্রতিনিধিও৷
তবে বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী তথা কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিংহ ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আশিষ ব্য়ানার্জী জানান, শতাব্দী রায় দিল্লিতে রয়েছেন ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিশেষ বৈঠকে বাইরে থাকায় আসতে পারেননি৷
বৈঠক শেষে বাইরে বেরিয়ে কাজল শেখ বলেন, "কোন বিভ্রান্তি, বিভাজন নেই৷ মমতা ব্যানার্জির নির্দেশ মত কোর কমিটিই দল পরিচালনা করবে৷ আমাদের নেত্রী যা নির্দেশ দিয়েছেন, তার বাইরে কিছুই হবে না৷ আগামী দিনে কোর কমিটির নেতৃত্বে বীরভূম জেলার ১১ টি বিধানসভা আসনেই জিতবো৷"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার