শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ মে ২০২৫ ১৯ : ১৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে গোটা বিশ্বের কাছে এক ঘরে করতে এবার এক অভিনব কূটনৈতিক পন্থা নিল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কয়েকজন ব্যক্তিকে নিয়ে মোট ৫৯ জনের সাতটি প্রতিনিধি দল আগামী কিছুদিনের মধ্যেই বিশ্বের ৩২টি দেশে পৌঁছে গিয়ে ভারত কীভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার এবং কীভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা বিভিন্ন দেশ এবং ভারতকে বারেবারে রক্তাক্ত করছে তা তুলে ধরবেন।
পাকিস্তানের প্ররোচনামূলক আচরণের বিরুদ্ধে ভারতের সমস্ত রাজনৈতিক দল যে এককাট্টা এবং 'অপারেশন সিঁদুর' সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক ঐক্যবদ্ধ প্রয়াস বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে তৈরি এই প্রতিনিধিদলগুলোর মাধ্যমেও ভারত সরকার তা বিশ্বের কাছে তুলে ধরবে।
দেশের সংসদীয় দলের মন্ত্রী কিরেন রিজিজু নিজের সমাজের মাধ্যমের পাতায় সাতটি প্রতিনিধি দলের সদস্যদের যে তালিকা প্রকাশ করেছেন তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে কেবলমাত্র বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান রয়েছেন।
রিজিজুর দেওয়া তালিকা অনুযায়ী, ইউসুফ পাঠান যে প্রতিনিধি দলে রয়েছেন তার নেতৃত্ব দেবেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। ইউসুফ পাঠান-সহ ৯ জনের ওই প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে 'অপারেশন সিন্দুর' এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সমস্ত রাজনৈতিকদলের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে।
সংসদীয় মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী আমেরিকাগামী দলটিকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুর, রাশিয়াগামী দলটিকে নেতৃত্ব দেবেন ডিএমকে নেত্রী কে কানিমোজি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলিতে যে দলটি যাবে তার নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।
বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে একটি প্রতিনিধি দলের সদস্য নির্বাচন করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন ,'আমার ধারণা ইউসুফ যেহেতু গুজরাটের বাসিন্দা তাই তৃণমূল নেতৃত্বের অনুমোদন না নিয়েই কিরেন রিজিজু তাঁকে একটি প্রতিনিধি দলের সদস্য করেছেন। তবে এই প্রতিনিধি দলে যোগ দেওয়ার আগে ইউসুফ পাঠান যদি দলের শীর্ষ নেতৃত্বের মতামত নিয়ে নেন তাহলে ভালো হয়।'
তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত রাজ্য সম্পাদক তথা রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, 'এটা খুবই আনন্দের খবর যে বহরমপুরের সাংসদ এত গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দলের সদস্য নির্বাচিত হয়েছেন এবং দেশের হয়ে বক্তব্য রাখতে বিদেশ যাচ্ছেন।'
দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, 'ইউসুফ পাঠান বহুবার ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেশকে গৌরবান্বিত করেছেন। আমরা আশা করবো রাজনীতির ময়দানে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে নেমে ফের একবার তিনি আমাদের মুখ উজ্জ্বল করবেন। বহরমপুর তথা মুর্শিদাবাদের সমস্ত স্তরের মানুষ দেশের প্রতিনিধি দলের তাঁর অন্তর্ভুক্তিতে গর্বিত। '
যদিও রাজ্য তৃণমূলের অপর এক সম্পাদক তথা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন ,'বিষয়টি এত বড় যে এই নিয়ে একমাত্র আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি , সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অথবা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মন্তব্য করতে পারেন। আমি কিছু বলব না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার