শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরিবারের ৪ জনকে খুন করে মেঝেতে পুঁতে দিয়েছিল, ছোট ছেলেকে ফাঁসির সাজা দিল মালদহ আদালত

Pallabi Ghosh | ১৭ মে ২০২৫ ০৪ : ০৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন খুনের ঘটনার রায় দিল মালদহ জেলা আদালত। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি কালিয়াচক থানার ১৬ মাইলে একই পরিবারের চারজন খুন হন। খুন করার অভিযোগ ওঠে পরিবারের ছোটো ছেলে মহম্মদ আশিফের বিরুদ্ধে। সেই খুনের ১১০ দিন পর আশিফের দাদা মহম্মদ আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মহম্মদ আশিফকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে জিঞ্জাসাবাদ করে বাড়ির ভিতরে একটি গোডাউনের মেঝে খুঁড়ে চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তল্লাশি চালিয়ে আশিফের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 

 

পুলিশি তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা জাওয়াজ আলি, মা ইরা বিবি, বোন রিমা খাতুন, ঠাকুমা আলেকনুর বেওয়া এবং দাদা মহম্মদ আরিফকে খাইয়েছিল আশিফ। সেই ঠান্ডা পানীয় খেয়ে অচৈতন্য হয়ে পড়েন সকলে। কিছুক্ষণ পর আরিফের জ্ঞান ফিরে আসলে আশিফের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর আরিফ বাড়ি থেকে পালিয়ে যান। সেই সুযোগে শ্বাসরোধ করে বাবা, মা, বোন ও ঠাকুমাকে খুন করে, মেঝের মধ্যে একটি রিজার্ভারের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয় আশিফ। এমনকী মেঝেটি সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয়। 

 

দাদা আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মেঝে খুঁড়ে চারজনের পচা গলা মৃত দেহ উদ্ধার করে। এরপরে আশিফ জেল হেফাজতেই ছিল। শনিবার মালদহ জেলা আদালতের জেলা মুখ্য দায়রা বিচরক শুভায়ু ব্যানার্জি আশিফকে ফাঁসির সাজা শোনালেন। 

 

আশিফের আত্মীয় মরতুজ আলি বলেন, 'এই রায়ে আমরা খুশি। আমরা কোনও উচ্চ আদালতের দ্বারস্থ হব না।' সরকারি আইনজীবী দিবস চট্টোপাধ্যায় বলেন, 'ঘটনাটি বিরলতম ঘটনা। এই ধরনের ঘটনায় আগে দোষী সাব্যস্ত হয়েছিল। এদিন ২০১, ৩০২, ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আমরা আবেদন করেছিলাম এই ধরনের ঘটনায় যাবজ্জীবন হলে পরবর্তী সময়ে সমাজে প্রভাব পরতে পারে। সেই কারণে কিল ডেথের রায় দেয় আদালত।' যদিও জেলা আইনি সহায়তার আইনজীবী নাসের আলি বলেন, 'আমরা ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতের দ্বারস্থ হব।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া