শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতে আর ২ ঘণ্টা, ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা সহ ৫ জেলায়, কমলা সতর্কতা জারি

Pallabi Ghosh | ১৭ মে ২০২৫ ০৩ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তীব্র দাবদাহ থেকে রেহাই পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শনিবার রাতেই ঝেঁপে বৃষ্টি নামবে পাঁচ জেলায়। সঙ্গে তুমুল ঝড় ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগেভাগেই বিরাট অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর। 

 

মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। 

পাশাপাশি শনিবার রাতেই নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

যদিও শনিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় হালকা ঝড়বৃষ্টি হয়েছে। রবিবারেও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 

 

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই চলছে ঝড়বৃষ্টি। ভারী বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। বাংলাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কমবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া