শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভর্তির পর আর খোঁজ নেয় না পরিবার, এই হাসপাতাল এখন বৃদ্ধাশ্রম

AD | ১৭ মে ২০২৫ ২২ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভর্তির পর আর খোঁজ নেয় না পরিবারের কেউ। আসানসোল জেলা হাসপাতালে এরকম রোগীর সংখ্যা অনেক। যাদের পরিবারের লোক বা পাড়া প্রতিবেশীরা রোগীকে ভর্তি করে দিয়ে গিয়েছেন। কিন্তু আর নিতে আসেননি।

হাসপাতালের রেজিস্টারে দেওয়া ঠিকানা এমনকী ফোন নম্বরও ভুল! হয়ত আর কখনই এই অসহায় রোগীদের নিয়ে যেতে আসবে না পরিবারের কেউ। আসানসোল জেলা হাসপাতাল যেন 'বৃদ্ধাশ্রম' হয়ে উঠেছে। আর যার জন্য সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা দখল করে মাসের পর মাস হাসপাতালে পড়ে আছেন বহু বৃদ্ধ ও বৃদ্ধারা। এর জন্য অন্য রোগীরাও পরিষেবা থেকে খানিকটা হলেও বঞ্চিত হচ্ছেন।

হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত কারনে এমন অনেক রোগী আছেন, যাদের বিছানা থেকে ওঠার ক্ষমতাও নেই। ফলে উঠে শৌচাগারে যাওয়ারও শক্তিও নেই অনেকের৷ বিছানাতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলেন। যেহেতু তাঁদের কাছে টাকা পয়সাও নেই তাই আয়া রাখার প্রশ্ন ওঠে না। সমস্যায় পড়েন নার্সরা। এমনকী অনেক বৃদ্ধ বা বৃদ্ধার পুরোপুরি অশক্ত৷ তাঁদের স্নান করানো, কাপড় জামা পরানো সমস্তটাই নার্সরা করেন। নার্সরা নিজেরাই উদ্যোগ নিয়ে তাঁদের পোশাকের ব্যবস্থাও করেন। এই যে বিরাট সংখ্যক রোগী এই ভাবে আসানসোল জেলা হাসপাতালের শয্যা দখল করে পড়ে আছেন, তাতে গুরুতর সমস্যায় পড়েছেন আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।  

রোগীদের বের করেও দিতে পারেন না তাঁরা। আবার শয্যা দখল করে পড়ে থাকার জন্য অন্য রোগীকে সেই শয্যাও দেওয়া যায় না। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানান 'এই সমস্যা বলে বোঝানো যাবে না। পরিবার ছেড়ে দিয়ে গিয়েছে এমন রোগী যেমন আছেন, তেমনি কিছু ভবঘুরে লোক যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই রোগীও আছেন।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া