শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘কোনও একজন নয়, বীরভূমের দায়িত্ব থাকবে কোর কমিটির হাতেই’, চেয়ারপার্সন হয়ে সাফ জানালেন আশিস ব্যানার্জি

Kaushik Roy | ১৭ মে ২০২৫ ১৮ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলাস্তরে একাধিক রদবদল করা হয়েছে। তার মধ্যে সকলেরই নজর ছিল বীরভূমে। জেলার চেয়ারপার্সন হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আশিস ব্যানার্জির। চেয়ারপার্সন হওয়ার পর শনিবার সকালেই তারাপীঠে পূজো দিতে গেলেন তিনি। সেখানে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, বীরভূমের দায়িত্ব কোনও একজনের হাতে নয়, থাকবে কোর কমিটির হাতেই। তাঁর কথায়, ‘কোর কমিটির বৈঠকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কোর কমিটি ঘোষণা করা হয়েছে আলাদা করে কোর কমিটির কোনও চেয়ারপার্সন ঘোষণা হয়নি’। 

রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার এদিন সকালে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি স্পষ্ট জানান, ‘দলের তরফে কেবলমাত্র কোর কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আলাদা করে কোনও চেয়ারপার্সনের নাম নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি।’ পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন, ‘দলের পক্ষ থেকে যে নতুন কোর কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির বৈঠক হওয়া অত্যন্ত জরুরি। সেই বৈঠকেই বীরভূম নিয়ে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ দায়িত্ব যে কারোর একার হাতে থাকবে না সেটাও তিনি বুঝিয়ে দেন তাঁর কথায়।

বলেন, ‘আমরা সকলে মিলে, ঐক্যবদ্ধভাবেই দল পরিচালনা করব। এখানে বিভাজনের কোনও জায়গা নেই।’ অন্যদিকে, আশিস ব্যানার্জির তারাপীঠ দর্শন ও মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুক্রবারের ঘোষণার পর দলের অভ্যন্তরীণ সমীকরণ ও নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠে এসেছে, এবার কোর কমিটির বৈঠকেই তার উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বীরভূম জেলার সভাপতি হিসেবে নাম দেখা যায়নি অনুব্রত মণ্ডলের। তালিকা অনুযায়ী জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি। যদিও এই কমিটিতে অনুব্রত রয়েছেন। তালিকা অনুযায়ী অনুব্রত ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এছাড়াও সাংসদরা এই কমিটির ‘এক্স অফিসিও’ সদস্য হিসেবে আছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া