বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ মে ২০২৫ ০০ : ৫০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গরম পড়েছে ভালই। শরীর চাঙ্গা রাখতে অনেকেই দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে তাতে চুমিক দিচ্ছেন। কেউ কেউ আবার এনার্জি ডিংক খেতেও পছন্দ করেন। কিন্তু সেই এনার্জি ড্রিঙ্কস থেকেই হতে পারে ব্লাড ক্যানসারের ঝুঁকি। সম্প্রতি একটি নতুন গবেষণায় জানা গিয়েছে, জনপ্রিয় এনার্জি ড্রিঙ্কসে পাওয়া একটি সাধারণ উপাদান রক্তের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
নেচারে প্রকাশিত গবেষণা অনুসারে, রেড বুল-এর মতো এনার্জি ড্রিঙ্কসে বহুল ব্যবহৃত অ্যামিনো অ্যাসিড, টরিন, লিউকেমিয়া ক্যান্সার কোষের জন্য জ্বালানি উৎস হিসেবে কাজ করতে পারে। এটি একমাত্র অস্থি মজ্জাতেই তৈরি হয়। গবেষকদের ব্যাখ্যা, লিউকেমিয়া কোষগুলি টরিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্লাইকোলাইসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বৃদ্ধি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই প্রক্রিয়ায় কোষগুলি গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করে, যা ক্যানসার কোষগুলিকে বৃদ্ধি করে।
টরিন প্রাকৃতিকভাবে মানবদেহে উৎপাদিত হয়। মাংস এবং মাছের মতো খাবারে পাওয়া যায়। এটি অনেক এনার্জি ড্রিঙ্কসের উপাদান হিসেবে যোগ করা হয় এর উপকারিতার জন্য। যেমন, মানসিক কর্মক্ষমতা উন্নত করা এবং শারীরিক প্রদাহ কমানো। তবে, গবেষকরা ব্যাখ্যা করেছেন এনার্জি ড্রিঙ্কসের মাধ্যমে টরিনের অতিরিক্ত গ্রহণ ক্যান্সার কোষের জন্য অতিরিক্ত জ্বালানি সরবরাহ করে। যা লিউকিমিয়া আরও বাড়িয়ে তুলতে পারে।
গবেষণার জন্য, গবেষকরা SLC6A6 নামক একটি বিশেষ জিনযুক্ত ইঁদুরের উপর নজর রেখেছিলেন। SLC6A6 সারা শরীরে টরিন চলাচলে সহায়তা করে। তারা এই ইঁদুরগুলির শরীরে মানব লিউকিমিয়া কোষও দিয়েছিলেন। তাঁরা দেখতে চেয়েছিলেন ইঁদুরগুলি কী প্রতিক্রিয়া দেখায়। গবেষণার দেখেছেন, সুস্থ অস্থি মজ্জার কোষগুলি টরিন তৈরি করে। যা SLC6A6 জিন লিউকিমিয়া কোষগুলিতে পরিবহন করে। যা সম্ভাবত কোষগুলির বৃদ্ধিতে সহায়তা করে। এরপরেই গবেষকরা এনার্জি ডিঙ্কস নিয়ে সতর্ক করেছেন সকল উপভোক্তাদের।
গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গবেষকরা আশাবাদী যে লিউকেমিয়া কোষে টরিন উৎপাদন লক্ষ্য করে এই রোগের চিকিৎসার জন্য একটি নতুন পদ্ধতির আবিষ্কার করা যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ