শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জেলা সভাপতির পদ থেকে সরলেন অনুব্রত, বীরভূমে দল চালাবে 'কোর কমিটি'

AD | ১৬ মে ২০২৫ ০০ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জেলা সভাপতির পদ থেকে সরানো হল অনুব্রত মণ্ডলকে। শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বীরভূম জেলার সভাপতি হিসেবে তাঁর নাম নেই। তালিকা অনুযায়ী জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি। যদিও এই কমিটিতে অনুব্রত রয়েছেন। তালিকা অনুযায়ী অনুব্রত ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এছাড়াও সাংসদরা এই কমিটির 'এক্স অফিসিও' সদস্য হিসেবে আছেন। 

বীরভূমে দলীয় চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির অন্যতম সদস্য আশিস ব্যানার্জিকেই। দলে দীর্ঘদিনের কর্মী আশিস রামপুরহাট বিধানসভার বিধায়ক এবং বিধানসভায় ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামাল দিচ্ছেন। পরিচ্ছন্ন এবং ভদ্র হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে তাঁর। এছাড়াও আরও কিছু কিছু জায়গায় জেলা স্তরে পরিবর্তন আনা হয়েছে। গঙ্গার অপর পাড়ে হাওড়ায় শহর এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে। এই পদে ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। পরিবর্তন আনা হয়েছে শহর তৃণমূলের চেয়ারপার্সন পদেও। এই পদে ছিলেন লগনদেও সিং। তাঁকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। 

বীরভূমের পাশাপাশি উত্তর হাওড়াতেও দলীয় কাজ পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি। বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি ও চেয়ারপার্সনের সঙ্গে দার্জিলিং সমতলের সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, মালদায় দলের চেয়ারপার্সন করা হয়েছে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালী সরকারকে।

প্রসঙ্গত, আগামী বছরেই রাজ্যে‌ বিধানসভা ভোট। আগামীদিনে যদি দলের তরফে কোনও নতুন সিদ্ধান্ত না নেওয়া হয় তবে জেলায় এই নেতৃত্বের কাঁধেই থাকবে ভোট বৈতরণী পার করানোর কাজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া