মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৩ ২১ : ৩৬Riya Patra
জেলা তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাবে কল্যাণ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবার আগে যেটা করেছিলেন দরজাটা হাট করে খুলে সবার কথা শুনেছিলেন। তলায় তলায় খোঁজ নিয়ে জেনেছিলেন "অকেজো" কিন্তু পদ ধরে আছেন কারা। এরপর কমিটি তৈরি হওয়ার সময় এই বসে থাকা লোকেদের সরিয়ে তুলে এনেছেন কমবয়সীদের। ভোটের ময়দানে সামনে এগিয়ে দিয়েছেন এই তরুণদের। সঙ্গে বর্ষীয়ানরা। এমনকী সকাল বিকাল দেখা হওয়া বা গুড মর্নিং, গুড নাইট বলা লোকেদেরও কাজের নিরীখে বিচার করতে মায়া করেননি। দলের এক কর্মীর কথায় "কাছের লোক" থেকে "কাজের লোক" বিষয়টি গুরুত্ব পেয়েছে তাঁর আমলে। প্রার্থী বাছাইয়ে নির্মম হয়ে উঠতেও ভাবেননি। সেজন্য বালি এলাকার কয়েকটি ক্ষেত্রে গত পঞ্চায়েত নির্বাচনে অনেকের কাছেই বিরাগভাজন হয়েছিলেন। ধাক্কা দিয়েছিলেন দীর্ঘদিন ধরে ক্ষমতার মোড়কে থেকে নিজের স্বার্থসিদ্ধি করা দলের বেশ কিছু লোককে। সেই লোকেরা এলাকায় তৃণমূল বিরোধী হাওয়া তুললেও শেষপর্যন্ত দলকে জিতিয়েই এনেছেন কল্যাণ।
বুধবার ডোমজুড়ের বাঁকড়াবাসী ঘুম ভাঙ্গার পর বেরিয়ে দেখেছেন নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা লেখা ফেস্টুনের নিচে বড় বড় করে লেখা "ডোমজুড়ের ১ নম্বর চোর তোলাবাজ ধান্দাবাজ জমি মাফিয়া নেতার নাম হল কল্যাণ ঘোষ"। নিচে লেখা, "প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ"।
সময়ের সঙ্গে ডোমজুড়ে হাইওয়ের পাশে বাড়ছে জমির দাম। সেইসঙ্গে হাইওয়ের ধারে আছে অজস্র ধাবা। একটা সময় এই ধাবা থেকে তোলাবাজি এবং জমির দালালির সঙ্গে স্থানীয় স্তরে কিছু সংখ্যক তৃণমূল নেতাকর্মীদের নামে জড়িয়ে থাকার অভিযোগ শোনা যেত। হাওড়া তৃণমূলের একটি সূত্র জানায়, বিধায়ক হওয়ার পর কল্যাণ পরিষ্কার জানিয়ে দেন দলের নাম ভাড়িয়ে তাঁর এলাকায় এই কাজ করা যাবে না।
হাওড়ার এক বর্ষীয়ান তৃণমূল নেতা জানান, "আসলে কল্যাণ ভোটে দলের প্রার্থীকে জেতালেও ও নিজে যে কোনওদিন বিধায়ক হবে সেটাই কেউ ভাবতে পারেনি। সেইসঙ্গে এইমুহুর্তে আবার জেলার সভাপতি। নিজের এলাকায় বিনা পয়সায় চিকিৎসা থেকে মেধাবী পড়ুয়াদের চাকরির পড়াশোনায় সহায়তাসহ অনেক কিছু করছে।স্বাভাবিকভাবেই কিছু লোকের চক্ষুশূল তো হবেই।" যদিও রাজ্যের মন্ত্রী এবং হাওড়া তৃণমূলের নেতা অরূপ রায় জানিয়েছেন তাঁদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
নিজে কল্যাণ এই বিষয়ে কী বলছেন? কল্যাণের কথায়, "নতুন করে আর কিছু বলব না। যা বলার বলে দিয়েছি।" কী বলেছিলেন কল্যাণ? তাঁর কথায়, "বিগত ১০ বছর ধরে ডোমজুড়ের হাইওয়ে শুধু নয় একেবারে জগৎবল্লভপুর পর্যন্ত এই জমি মাফিয়ারা সক্রিয় ছিল। তোলাবাজি, সিন্ডিকেট সবই চলত। ২০২১ সাল থেকে এসবের প্রায় ৯০ শতাংশই বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণা থেকেই হয়ত কেউ এসব কাজ করেছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার