শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কবে বাড়ি যাবে? সংশোধনাগারে মাকে জড়িয়ে কেঁদে ফেলল একরত্তি মেয়ে

Sumit | ১৬ মে ২০২৫ ২২ : ৪৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাবাকে খুনের অভিযোগে মা সংশোধনাগারে বন্দি। দেখা হয় না দীর্ঘ চার বছর। ঠাকুমার কোলেই বড় হচ্ছে মেয়ে। পরিবারের বাকিরা সংশোধনাগারে আসতে পারলেও আসতে পারত না নাবালিকা মেয়ে। মায়ের জন্য কান্নাকাটি করত। পরিবারের তরফ থেকে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় মায়ের সঙ্গে মেয়ের সাক্ষাতের জন্য। মঞ্জুর করলেন কর্তৃপক্ষ। 

 

শুক্রবার তাই সংশোধনাগারে মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল মেয়ে। মায়ের চোখের জলও বাঁধ মানেনি। ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়লেন সংশোধনাগারের কর্মীরাও। 


আসানসোল সংশোধনাগারের সুপার চন্দ্রী হাইট জানান, 'সংশোধনাগারের ভেতরে মাকে দেখতে পেয়ে মেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মনের সব কথা মাকে বলতে গিয়েই যেভাবে কান্নায় ভেঙে পরে সে কথা ভাষায় বলে বোঝানো যাবে না!' আর এই দৃশ্য দেখেই কার্যত আবেগে ভেসে পরেন সরকারি কর্তারাও।


 প্রসঙ্গত আসানসোলের সালানপুরের এক গৃহবধু তাঁর স্বামীকে খুন করে বলে অভিযোগ ওঠে। থানায় অভিযোগ হওয়ায় স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরই স্ত্রীর ঠিকানা আসানসোল সংশোধনাগার। ছেলেকে খুন করেছে বৌমা এই অভিমানে শ্বশুর বাড়ির লোকেরা সেভাবে দেখা করতে আসত না সংশোধনাগারে। অন্যদিকে ছোট শিশু কন্যাটি বড় হচ্ছে ঠাকুমার কোলেই। প্রশাসনের এই উদ্যোগে প্রায় চার বছর পর মিলন হল মা ও মেয়ের। 

 

বৃহস্পতিবার ছিল বিশ্ব পরিবার দিবস। সেই উপলক্ষে এদিন জেলা আইন বিভাগ ও জেলা সংশোধনাগারের বিশেষ উদ্যোগে এমনই পাঁচ পরিবারকে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের সঙ্গে এই বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রিয়জনকে সামনে পেয়ে আবেগে ভেসে পরেন পাঁচ বন্দি। দীর্ঘ কয়েকবছর ধরে যে আকাঙ্ক্ষা তাঁদের ছিল আজ তা বাস্তবে পরিনত হল দেখে বিষয়টি স্বপ্নের মতোই লাগছিল বলে জানিয়েছেন তাঁদের পরিজনরা। 
সেইসঙ্গে এই মিলন তাঁদের কাছেও ভীষন আনন্দের এবং এর জন্য তাঁরা অত্যন্ত খুশি বলে জানিয়েছেন সংশোধনাগারের কর্মী ও আধিকারিকরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া