শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
ছবি: উইন্ডি
Reporter: Kaushik Roy | লেখক: Uddalak Bhattacharya ১৬ মে ২০২৫ ২১ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সত্যিই কী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে? আপাতত একাধিক ওয়েদার মডেলে ইঙ্গিত করা হয়েছে, এই মে মাসের শেষের দিকেই ভারতের স্থলভাগে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়। যদিও, আইএমডি এই নিয়ে কোনও নিশ্চয়তা এখনও দিতে পারেনি। কিন্তু ওয়েরদার মডেলের ভবিষ্যৎবানী কিন্তু ভয় ধরানোর মতো। কারণ, স্থলভাগে আছড়ে পড়লে এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই হতে চলেছে।
সাধারণত একাধিক ওয়েদার মডেল গণনার মাধ্যমে জানান দেয় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এই ওয়েদার মডেলগুলির মধ্যে একটি হল জিএসএফ। এই জিএসএফ মডেলের মতে ২৬-২৭ মে নাগাদ সাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়। এই মডেল জানান দিচ্ছে, তৈরি হওয়ার পর এটি ক্রমে আরও উত্তর-পূর্বে আগুয়ান হবে। হয়ে, সেটি ২৯ মে নাগাদ চট্টগ্রামের উপকূলে আছড়ে পড়তে পারে। এই মডেল সেই দিকেই ইঙ্গিত করছে।
আবার ইউরোপিয়ান ওয়েদার মডেল অনুসারে ঘূর্ণিঝড় সম্পর্কে যা বলা হচ্ছে তাতে দক্ষিণবঙ্গের মানুষদের যথেষ্ট আশঙ্কার কারণ রয়েছে। এই মডেল অনুসারেও ২৬-২৭ তারিখ নাগাদ সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। তারপর সেটি উত্তর দিকে সোজা বাংলার উপকূলের দিকে অগ্রসর হতে পারে এটি। তারপর সেটি ২৯ তারিখ নাগাদ হলদিয়া ও গঙ্গাসাগরের মাঝে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ফলে বলা চলে, দু'টি মডেলেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা বলা হয়েছে। এ বার কোন স্থলভাগে সেটি আছড়ে পড়বে, তা নির্দিষ্ট নয়।
এ নিয়ে অবশ্য আলিপুর আবহাওয়া দপ্তর বা কেন্দ্রীয় মৌসম ভবন কিছু জানায়নি। পাশাপাশি, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছে, এই নিয়ে কোনওরকম গুজব না ছড়াতে। কারণ, ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের কোনও নিশ্চয়তা এখন দেওয়া হয়নি। তাই, সরাসরি ভারতীয় মৌসম ভবনের ভবিষ্যৎবানী ছাড়া এই ঝড় আসছেন, একথা এখনই বলা যাচ্ছে না। তবে একাধিক মডেলের ভবিষ্যৎবানীর ক্ষেত্রে বলতেই হচ্ছে, মে-এর শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার