শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কবে আসবে ঘূর্ণিঝড় 'শক্তি', কী বলছে আবহাওয়া দপ্তর, আসল সত্যিটা জানলে চমকে যাবেন

AD | ১৬ মে ২০২৫ ১৯ : ০৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরের উপর ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। সেটি ক্রমে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে করা হচ্ছে। ১৬ মে থেকে ২২ মে-র মধ্যে আন্দামান উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হবে। ২৩ মে থেকে ২৮ মে-র মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় 'শক্তি'-তে রূপান্তরতি হতে পারে। যদি ঘূর্ণঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা প্রভাবিত হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। 

যদিও মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি। গত বুধবার মৌসম ভবন জানিয়েছে, কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি। আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, ঘূর্ণিঝড় নয়।

মৌসম ভবন জানিয়েছে, ১৩ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে পৌঁছেছে। গত সাত বছরের তুলনায় যা স্বাভাবিকের থেকে কিছুটা আগেই এসে পৌঁছেছে।

ঘূর্ণিঝড় 'শক্তি' বঙ্গোপসাগরে তৈরি হলে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যা পরিস্থিত তৈরি হতে পারে। বাংলাদেশ এবং ভারত ক্ষয়ক্ষতির মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উচ্চ-বায়ু সঞ্চালনের কারণে দেশের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস করেছে মৌসম ভবন। এখন থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ঝড় এবং দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ মে পর্যন্ত, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা। জায়গায় জায়গায় তুমুল ঝড়, বৃষ্টি, কালবৈশাখী দাপট দেখাবে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একটানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া