শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাগানের পাহারাদারের মার খেয়ে মৃত্যু যুবকের

Riya Patra | ১৬ মে ২০২৫ ১৬ : ৪৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আম কুড়ানো। যে বা যাঁরা বেড়ে উঠেছেন গ্রামে, মফঃস্বলে, এমনকি শহরেও কিছু জায়গায়, তাঁরা জানেন, কালবৈশাখীর ঝড় উঠলেই আম বাগানের দিকে ছুটে যাওয়ার ঝোঁক। গোটা গ্রীষ্ম ধরে আম গাছের দিকে উঁকিঝুঁকি থাকে সকলেরই। তবে আম কুড়োতে গিয়েই বিপত্তি যুবকের। পাহারাদের মার, মৃত্যু।


নৈহাটি শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সঙ্গে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে যায় কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা সুদীপ্ত। সুদীপ্ত পণ্ডিত, বয়স ১৭। 

সেই বাগানে পাহারায় ছিলেন শেখ ফারহাদ মন্ডল নামে এক ব্যক্তি। স্থানীয় সূরে খবর, সুদীপ্ত আমগাছের কাছে যেতেই, তাকে ধরে ফেলেন পাহারাদার শেখ ফারহাদ । শুরু হয় মারধর। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয় সুদীপ্তর বাকি বন্ধুরাও। জানা গিয়েছে, গুরুতর জখম সুদীপ্তকে নৈহাটির এস জি হসপিটালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয়েছে সুদীপ্তর।

 বাগানের পাহারাদার ফারহাদকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনার পর উত্তেজিত জনতা ফারহাদ মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তিনি বলেন, 'এই ঘটনা আমরাও মেনে নিতে পারছি না। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের শনাক্ত করার চেষ্টা করছি।' এর সঙ্গে আরও কেউ অপরাধী আছে কি না তা খোঁজার চেষ্টা করছে পুলিশ জানালেন অজয় ঠাকুর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া