রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ মে ২০২৫ ০১ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে দা দিয়ে মাথায় আঘাত করল প্রেমিক। গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের উত্তর নারারথলি এলাকায়।
জানা গিয়েছে, জখম আশুতোষ মিত্রের স্ত্রীর সঙ্গে প্রায় বছর তিনেক ধরে একই গ্রাম পঞ্চায়েতের মারাখাতা এলাকার বাসিন্দা অভিযুক্ত বিমল বর্মনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দরিদ্র পরিবারের ওই মহিলা সংসারে সহযোগিতার জন্য নদী থেকে বালি-পাথর তোলার কাজে যোগ দিয়েছিলেন। সেখানেই বিমল বর্মনের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়। পরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। পরবর্তীতে গ্রামে একাধিকবার এই বিষয়টি সালিশি সভা করে মিটমাট করে দেওয়া হয়। সালিশি সভায় অভিযুক্তকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ।
সেই ঘটনার পর বিগত কয়েক মাস থেকে ওই মহিলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাতেই সে ক্ষুব্ধ হয়ে উঠে। কয়েক মাস আগেও মহিলার স্বামীকে সে রাতে বাড়িতে এসে আঘাত করার চেষ্টা করে। বিষয়টি আশুতোষের নজরে আসায় অভিযুক্ত বিমল বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার রাতে ফের বাড়ির পিছনে এসে বসেছিল সে। সেই সময় কুকুর চিৎকার করায় মহিলার স্বামী ঘর থেকে বার হয়ে দেখেন, অভিযুক্ত হাতে দা নিয়ে বসে রয়েছেন। আশুতোষকে দেখা মাত্রই মারমুখী হয়ে পড়ে সে। আশুতোষ দৌড়ে ঘরে ঢুকতে গেলে, পিছন থেকে তাঁর মাথায় দা দিয়ে আঘাত করে অভিযুক্ত প্রেমিক। চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। জখম অবস্থায় আশুতোষকে উদ্ধার করে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। বর্তমানে সে আলিপুরদুয়ার জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
জখম স্বামী এদিন জেলা হাসপাতাল থেকে জানান, প্রায় তিন বছর থেকে আমার স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির প্রেমের সম্পর্ক। এই নিয়ে বেশ কয়েকবার সালিশি সভা করা হয়। মাস ছয়েক সব ঠিকঠাকই ছিল। এরপর একদিন রাতে ওই ব্যক্তি আমাকে মারতে আসে। কিন্তু সেদিন আমি তাঁকে দেখে ফেললে, সে পালিয়ে যায়। গতকাল ফের আমাকে মারার জন্য আসে। দা দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার স্ত্রী তখন বাড়িতে ছিল না। দুই মেয়ে নিয়ে আমি বাড়িতে ছিলাম। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
এই বিষয়ে ওই মহিলা বলেন, "এটা সত্যি যে, আমার সঙ্গে ওই ব্যক্তির আগে সম্পর্ক ছিল। কিন্তু আমি এখন আর ওকে চাই না। সে আমার স্বামীকে মারার হুমকি দিত। আমি কাজের জন্য বাড়িতে থাকি না। বারবার আমাকে ফোন করে উত্যক্ত করত। আমি ওর ফোন ধরছিলাম না। তাই আক্রোশের বশে আমার স্বামীকে আক্রমণ করেছে। আমি ওর শাস্তি চাই।"
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত। এই ঘটনার পর সে ঘটনাস্থলে দা ফেলে রেখে পালিয়ে যায়। সেই দা ও জখম ব্যক্তির রক্তমাখা গামছা বুধবার রাতেই কামাখ্যাগুড়ি ফাঁড়িতে জমা দেওয়া হয়। তবে এই বিষয়ে পুলিশে লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে এই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার