শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উকিল বর্মনের বাড়ি যাওয়ার পথে বিজেপি বিধায়কদের ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান তৃণমূলের

Sumit | ১৫ মে ২০২৫ ২৩ : ৫৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে উকিল বর্মণের বাড়ি যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলকে ঘিরে গো-ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে উকিল বর্মণের সঙ্গে শীতলকুচিতে তাঁর বাড়িতে দেখা করতে আসেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পথে বিজেপি বিধায়কদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সঙ্গে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরে শীতলকুচি থানার পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে বিধায়করা উকিল বর্মণের বাড়িতে যান। সেখানে গিয়ে উকিল বর্মণ ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন। 

 

প্রসঙ্গত, জমিতে চাষ করতে গিয়ে কোচবিহারের বাসিন্দা উকিল বর্মণকে অপহরণ করে বাংলাদেশের দুষ্কৃতীরা। তাঁকে বিজিবি উদ্ধার করে এবং ওই দেশের পুলিশের হাতে তুলে দেয়। এরপর বাংলাদেশের আদালতের নির্দেশে উকিলকে জেলে পাঠানো হয়। বুধবার রাতে ভারতে ফেরেন উকিল। তাঁকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি এবং বিএসএফ উকিলকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ উকিলকে বাড়ি পৌঁছে দেয়। রাতেই তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের জেলা নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব যখন উকিলের বাড়ি যাচ্ছিলেন তখন পথে এই ঘটনা ঘটে। 

 

তৃণমূলের অভিযোগ, উকিল বর্মণকে বাংলাদেশী দুষ্কৃতিরা অপহরণ করার ২৮দিন কেটে গেলেও কোনো বিজেপি নেতা আসেননি এবং তাঁর পরিবারের খোঁজ খবর নেননি। এলাকার বিজেপি বিধায়ক বরেন্দ্রনাথ বর্মণ উকিল বর্মণের বাড়ি এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই থেকে চার দিনের মধ্যে উকিল বর্মণকে বাংলাদেশ থেকে বের করে আনার ব্যবস্থা করা হবে। কিন্তু কোনো কিছুই তাঁরা করতে পারেনি। এখন যখন উকিল বর্মণ বাড়ি ফিরে এসেছেন তখন বিজেপি ফুটেজ খেতে তাঁর বাড়িতে আসছে। তাই এলাকার তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষ একসঙ্গে বিজেপি বিধায়কদের গাড়ি আটকে ‘গো-ব্যাক’ স্লোগান ও বিক্ষোভ দেখায়। 


এবিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, ‘এখানে আসার পর মনে হচ্ছে উকিল বর্মণের আসার ক্রেডিটটা স্থানীয় তৃণমূল বা জেলা তৃণমূল নেতৃত্ব একা নিতে চান। তাই তাঁরা বিরোধী কাউকে উকিল বর্মণের বাড়িতে আসতে দিতে চাইছেন না। যেহেতু বিষয়টা কেন্দ্রীয় সরকারের এবং দেশের সরকার ও বিএসএফ যথার্থ ভূমিকা নিয়েছে, তাই বিএসএফকে ধন্যবাদ জানাই। তবে যেভাবে বিজেপি বিধায়কদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা চড়াও হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া