শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাকিস্থানে মানসিক নির্যাতনের শিকার পূর্নম, স্বামীর সঙ্গে দেখা করতে পাঠানকোট যাবেন স্ত্রী

AD | ১৫ মে ২০২৫ ২৩ : ২২Abhijit Das

মিল্টন সেন, হুগলি: মানসিক ভাবে বিধ্বস্ত। নির্যাতন করা হয়েছে পূর্ণম সাউকে। ফোনে কথা বলে সেটা তিনি পরিষ্কার বুঝতে পেরেছেন। মুখোমুখি কথা বললে বিষয়টা পরিষ্কার হবে। বৃহস্পতিবার একথা বলেছেন সদ্য পাকিস্থান থেকে মুক্তি পাওয়া ভারতীয় সীমারক্ষী বাহিনীর জওয়ানের স্ত্রী রজনী সাউ। তিনি বলেছেন, পাক রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার পর থেকেই ভাল করে ঘুমাতে দেওয়া হয়নি পূর্ণমকে। নানা প্রশ্নবাণে তাঁকে জর্জরিত করা হয়েছে। পাকিস্তান তাঁকে গুপ্তচর ভেবে হিসেবে মানসিক নির্যাতন করেছে। ফোনে  স্বামীর সঙ্গে তাঁর যেটুকু কথা হয়েছে তাতে বুঝতে পেরেছেন মানসিকভাবে বিধ্বস্ত পূর্ণম। তাঁকে নির্যাতন করা হয়েছে। তবে বাড়ি ফিরে আসার পর মুখোমুখি কথা হলে সম্পূর্ণ বিষয়টা আরও পরিষ্কার হবে জানিয়েছেন, রজনী। তাই দেখা করাটা খুবই জরুরি। দেখা করতে পাঠানকোট যাবেন তিনি।

টানা তিন সপ্তাহ পাকিস্তানে বন্দি থাকার পর বুধবার দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি-ওয়াঘা বর্ডার হয়ে ভারতে ফিরে আসেন তিনি। পাঠানকোটে পৌঁছে স্ত্রী রজনী সাউকে ভিডিও কল করেন। তারপর রাত ৯টায় আবারও ফোন করে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এই প্রসঙ্গে রজনী দেবী জানিয়েছেন, পূর্নম তাঁকে জানিয়েছে সে সুস্থ আছে। তবে এখনই সে বিষড়ার বাড়িতে ফিরতে পারবে না। ওর নিজের কাছে ফোন নেই। এক সহকর্মীর ফোন থেকে সে ফোন করেছিল। আগামী আগস্ট মাসে ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। স্বস্তি একটাই এখন সে ভারতে রয়েছে। তাঁর কর্মস্থলে রয়েছেন। বাড়িতে ফিরতে দেরি হলেও অসুবিধা নেই। আর বাড়িতে ফিরলেই তাঁর জন্য খুব বড় করে ওয়েলকাম পার্টি হবে। বিএসএফ হেডকোয়ার্টারে কথা হয়েছে। ওনারা হয়তো ডাকবেন। তাই স্বামীর সঙ্গে দেখা করতে আগামী সপ্তাহে তিনি পাঠানকোট যাবেন।
  
এই প্রসঙ্গে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাপস চক্রবর্তী জানিয়েছেন, জেনেভা কনভেনশনের রুল পাকিস্তান মানে না। তাই যুদ্ধ বন্দীদের নির্যাতন করার বহু নিদর্শন আছে পাকিস্তানের। এক্ষেত্রেও পূর্ণমকে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠছে। ফলে ওর থেকে তাঁর ব্যাটেলিয়নের খবর নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। পাশাপাশি তাঁর ব্যাটেলিয়নের আধিকারিকদের বিষয়ে বিভিন্ন খবর নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু পূর্ণম কর্মরত অবস্থায় ছিল, তাঁর কাছে অস্ত্র এবং গোলাবারুদ ছিল। সেগুলি কী অবস্থায় আছে। সাধারণত দেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অস্ত্র ফিরিয়ে দেওয়া হলেও গোলাবারুদ ফেরায় না পাকিস্থান। পাশাপাশি এদেশের অস্ত্র নকল করে নেওয়ার একটা অভ্যাস ওদের মধ্যে আছে। ফলে এখন বেশ কিছুদিন ধরে পূর্ণমের সঙ্গে ডি-ব্রিফিং চলবে। নানান সময়ে ঘুরে ফিরে মিলিটারি ইন্টেলিজেন্সের একাধিক আধিকারিক তাঁকে একই প্রশ্ন করতে পারেন। জানার চেষ্টা করবেন, সে যা বলছে সেটা ঠিক কি না। একই প্রশ্ন বারবার করার অর্থ, পাকিস্থানে তাঁর থেকে কী কী তথ্য জানার চেষ্ঠা করা হয়েছে। পাকিস্থান সেনার কোন বিভাগ এবং কোন স্তরের আধিকারিক তাঁর সঙ্গে কথা বলেছে বা মানসিক নির্যাতন করেছে। সে কতটা ভেঙে পড়েছিল। উত্তরেই বা কী বলেছেন।

কর্নেল চক্রবর্তী বলেছেন, শুরুতেই শারীরিক পরীক্ষা করে দেখা হয় সে সুস্থ কি না। তারপরে দেখা হয় সে মানসিক ভাবে কতটা সুস্থ। কারণ জিজ্ঞাসাবাদ বা ডি-ব্রিফিং-এর সময় সে ঠিকঠাক উত্তর দেওয়ার মতো অবস্থায় আছে কি না। তারপরে পরীক্ষা করে দেখা হয় কোনও ইলেট্রনিক যন্ত্র জওয়ানের শরীরের কোথাও স্থাপন করা হয়েছে কি না। সেটা সাধারণত স্বজ্ঞানে প্রতিস্থাপন করা হয়ে থাকলে তিনি অনায়াসেই বলে দিতে পারবেন। অজ্ঞান করে করা হলে সেটা জানা থাকে না। এরপর ধাপে ধাপে ডি-ব্রিফিং চলতে থাকে। বুধবার সকালে ফোন করে রজনী দেবীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সন্ধ্যায় বাড়িতে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সিপিআইএম নেতৃত্ব, দেবব্রত ঘোষ, তীর্থঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী দেখা করতে আসেন পূর্নমের বাড়িতে। জওয়ানের স্ত্রী রজনী ও মা দেবন্তি দেবীর সঙ্গে কথা বলেন। ফুলের তোড়া এবং মিষ্টিও দেন।

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া