শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রথম উচ্চমাধ্যমিক পাস, ইতিহাস গড়লেন বাসন্তি ও সুমিত্রা, শিক্ষার আলোয় আলোড়ন আদিবাসী গ্রামে

Pallabi Ghosh | ১৫ মে ২০২৫ ২০ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতী থেকে মাত্র চার কিলোমিটার দূরে। অথচ শিক্ষার ছোঁয়া থেকে বহু দূরে থাকা আদিবাসী অধ্যুষিত সাহেবডাঙা গ্রাম। এই গ্রামেই গর্বের অধ্যায় লিখলেন দুই কিশোরী, বাসন্তি টুডু ও সুমিত্রা টুডু। গ্রামের ইতিহাসে প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল হলেন তাঁরা। এই সাফল্যে খুশির জোয়ারে ভাসছেন গ্রামবাসীরা। তাঁদের মায়েদের চোখে আনন্দের জল। দুই মা পেশায় দিনমজুর।

 

ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছেন বাসন্তি ও সুমিত্রা। দিনমজুর মায়ের সঙ্গে মাঠে ধান রোয়া ও কাটার ফাঁকেই চালিয়ে গেছেন পড়াশোনা। নিজের জমি নয়। অন্যের জমিতে কাজ করেন, সন্ধ্যায় কুপি-আলোয় পড়া। তবু অদম্য জেদের জোরে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তীর্ণ হয়েছেন তাঁরা। সুমিত্রা পেয়েছেন ২১৯ এবং বাসন্তি ২২৯ নম্বর।

 

সাহেবডাঙা গ্রামের বাস্তবতা করুণ। ৪৬টি পরিবারের বসবাস এই গ্রামে। অধিকাংশ বাড়ি কাঁচা। নেই জল-নিকাশি বা চলাচলের মতো রাস্তার প্রাথমিক পরিকাঠামো। পুকুর অপরিচ্ছন্ন, রাস্তাঘাট ভাঙাচোরা। একটি শিশুশিক্ষা কেন্দ্র ছাড়া এখানে নেই কোনও বিদ্যালয়।

 

এই প্রতিকূলতার মধ্যেই আশার আলো হয়ে উঠেছেন শিক্ষক বুদ্ধিশ্বর মণ্ডল। রজতপুরের পূর্ব-বাহাদূরপুর থেকে প্রতিদিন ১২ কিমি পথ অতিক্রম করে তিনি সাহেবডাঙায় আসেন নিঃশুল্ক পড়াতে। তাঁর অক্লান্ত প্রচেষ্টা, আর দুই কন্যার লড়াই মিলিয়েই এই ঐতিহাসিক ফলাফল।

 

বুদ্ধিশ্বর মণ্ডল বলেন, 'ওরা খুব কষ্ট করে এত দূর এসেছে। কোনও সাহায্য পায়নি। আমি শুধু পাশে থেকেছি। এটা আমাদের সবার সাফল্য।'

 

গ্রামবাসী তালাবু বাস্কি বলেন, 'আজ ওরা আমাদের গর্ব। শুধু নিজেরাই নয়, ওদের দেখে গ্রামে আরও প্রায় ৬০ জন ছেলে-মেয়ে পড়াশোনায় আগ্রহী হয়েছে। এটা একটা 'নতুন' শুরু।'

 

সুমিত্রা ও বাসন্তির লক্ষ্য, গ্রামের অন্যান্য খুদেদের পড়াশোনায় উৎসাহ দেওয়া ও বাল্যবিবাহ বন্ধ করা। ওদের কথায়, 'পড়াশোনা করলেই লোকের ভালবাসা পাওয়া যায়। আমরা চাই কেউ যেন তাড়াতাড়ি বিয়ে না করে। আগে নিজেকে তৈরি করুক।'

 

শিল্প, সংস্কৃতি ও শিক্ষার শহর বোলপুর-শান্তিনিকেতনের গা ঘেঁষে থেকেও এতদিন আলোছায়ার বাইরে থাকা সাহেবডাঙায় আজ আলো ছড়াচ্ছেন দুই ছাত্রী বাসন্তি ও সুমিত্রা। যাঁদের সাফল্যে হাসছে গোটা গ্রাম। আর সেইসঙ্গে শিক্ষার ছায়ায় তৈরি হচ্ছে এক নতুন প্রজন্মের স্বপ্ন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া