শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ২৮ দিন পর বাড়ি ফিরলেন বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মন, খুশির হাওয়া পরিবারে 

Rajat Bose | ১৫ মে ২০২৫ ১৪ : ৩২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে বাড়ি ফিরলেন শীতলকুচির কৃষক উকিল বর্মন। গত ১৬ এপ্রিল বুধবার কাঁটাতারের ওপারে নিজের জমিতে চাষ করার সময় তাঁকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। তারপর দুষ্কৃতীদের হাত থেকে বিজিবি উকিল বর্মনকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের হেফাজতে রাখে। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে দফায় দফায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–র সঙ্গে বৈঠক করে বিএসএফ। তারপর দীর্ঘ ২৮ দিনের মাথায় বৃহস্পতিবার গভীর রাতে উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। রাতেই বিএসএফ জেলা পুলিশের হাতে তুলে দেয় উকিল বর্মনকে। এরপরেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বর্তমানে তিনি সুস্থই রয়েছেন।
 
ভারতে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উকিল বর্মন জানান, ‘‌খুব ভাল আছি। যখন বাংলাদেশের জেলে ছিলাম তখন খুব দুশ্চিন্তায় ছিলাম। সেখানে বসে পরিবারকে নিয়ে চিন্তা করতাম। পরিবারের লোকজন যদি জমিতে যায় তাদের প্রতি যদি অন্যায় হয়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিএসএফ ও পুলিশ প্রশাসন যেভাবে তৎপরতার সঙ্গে আমাকে ছাড়িয়ে নিয়ে এলেন। তার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’‌


প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ভারত–বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশি এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। কোচবিহারে এমজিএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই কাঁটাতারের ওপারে চাষের কাজ করতে যান কোচবিহারের কৃষক উকিল বর্মন এবং তাঁর স্ত্রী। অভিযোগ, বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী উকিলকে তুলে নিয়ে যায়। ঘটনার কথা জানতে পারে বিএসএফ। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি–র সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিএসএফের। তবে তা সত্ত্বেও উকিল বর্মনকে বাংলায় ফেরানো সম্ভব হয়নি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিজন এবং প্রতিবেশীরা। সময় যত গড়াতে থাকে ততই যেন উকিল বর্মনকে ফেরানোর দাবি জোরালো হতে থাকে। দুশ্চিন্তায় প্রহর গুনতে থাকেন প্রায় সকলে। হাজারও টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। ঘটনার খবর পেয়ে রাতেই শীতলকুচিতে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি গিয়ে উকিল বর্মনের সঙ্গে দেখা করেন, কথা বলেন। পরিবারের খুশির অংশীদার হয়ে উকিল বর্মনকে মিষ্টিমুখ করান। তিনি বলেন, ‘‌মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে বিএসএফের তৎপরতায় বাধ্য হয়ে বাংলাদেশ সরকার উকিল বর্মনকে ছেড়ে দিল।’‌ 
তিনি আরও বলেন, এতদিন পর্যন্ত উকিল বর্মনের পরিবারে যে দুশ্চিন্তা ছিল, তিনি ফিরে আসায় তা দূর হয়ে গেছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া