শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্রেনের কামরায় সন্তান প্রসব, হাততালি দিয়ে নবজাতককে স্বাগত জানালেন যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১৪ মে ২০২৫ ০২ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  বুধবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের কামরায় সন্তান প্রসব করলেন মা। জানা গিয়েছে এদিন বিহারের ভাগলপুর এলাকার বাসিন্দা বছর ২৬-এর নেহাদেবী নামে একজন গর্ভবতী মহিলা আত্মীয়'র সঙ্গে গৌহাটি থেকে কোয়েম্বাটুর ট্রেনে করে বাড়ি যাচ্ছিলেন। চলন্ত ট্রেনে নেহাদেবী'র প্রসব যন্ত্রণা শুরু হয়। উপায় না বুঝে তাঁরা নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে নেমে পড়েন। কিছুক্ষণ বাদেই নিউ আলিপুরদুয়ার রেলস্টেশন থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। ট্রেনের যাত্রীদের নিরাপত্তাজনিত বিষয়ে খোঁজ নিতে প্লাটফর্মে টহল দিচ্ছিলেন কর্তব্যরত আরপিএফ কর্মী স্বপ্না দাস। 

সেই সময় ওই আরপিএফ কর্মী স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে নেহাদেবী'কে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখেন। তড়িঘড়ি তিনি বিষয়টি রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কিন্তু নেহা দেবী'র প্রসব যন্ত্রণা আরও বেড়ে গেলে, তাঁকে ৩ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের এস-৮ কামরায় নিয়ে যাওয়া হয়। সেখানেই নেহাদেবী এক পুত্র সন্তানের জন্ম দেন। ওই অবস্থায় মা এবং নবজাতক শিশুকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব নয় বলে, তাঁদের ট্রেনের কামরাতেই রাখা হয়।  

প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে আসে রেল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় রেল হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মা এবং শিশুর কথা ভেবে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটিকে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়।  আসেন রেলের আধিকারিকরা। প্লাটফর্মের পাশে অ্যাম্বুল্যান্স ও স্ট্রেচারের ব্যবস্থা করা হয়। আলিপুরদুয়ার জংশন রেল হাসপাতালের চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুর চিকিৎসা শুরু করেন। অবশেষে চিকিৎসকরা সদ্যজাত শিশু এবং তার মা'কে নিয়ে ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসেন। তাঁরা বেরোতেই প্লাটফর্মে থাকা যাত্রী ও অন্যান্য রেল কর্মীরা করতালির মাধ্যমে তাঁদের স্বাগত জানান। ট্রেন ছাড়ার সময় হয়ে গেলেও মা ও শিশুর কথা ভেবে তিস্তাতোর্সা এক্সপ্রেস ট্রেনটিকে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। রেলের অ্যাম্বুলেন্সে সদ্যোজাত শিশু এবং মা'কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান রেলকর্মীরা। এরপরই তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন নিউ আলিপুরদুয়ার স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। সম্পূর্ণ ঘটনায় তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে। ঘটনায় রেল দপ্তরকে কুর্নিশ জানান প্ল্যাটফর্মে থাকা রেল যাত্রীরা।

এই বিষয়ে আলিপুরদুয়ার জংশন রেল হাসপতালের চিকিৎসক ডাঃ আশুতোষ সিং জানান, 'খবর পাওয়ার পরেই আমরা স্টেশনে চলে আসি। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা করা হয়েছে। বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ। পরবর্তী চিকিৎসার জন্য তাঁদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রেনের যাত্রী রাহুল কর ও পিংকি বিশ্বাস বলেন, 'প্রথমে বুঝতে পারছিলাম না কী কারণে ট্রেনটি দেরি করছে। সম্পূর্ণ ঘটনা জানার পর খুব ভালো লাগল। এক সদ্যোজাত শিশু এবং মা'র দিকে যেভাবে রেল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা প্রশংসনীয়। এমন ঘটনার সাক্ষী হব কখনও ভাবিনি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া