শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাসিন্দারা আগে করেছিলেন, এবার মন্ত্রীও প্রকাশ্যেই হাওড়া পুরনিগমের কাজে ক্ষোভ প্রকাশ করলেন

Riya Patra | ১৪ মে ২০২৫ ০০ : ৫৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: হাওড়া পুরনিগমের নাগরিক পরিষেবা নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী ও হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়। মঙ্গলবার সন্ধেয় পুরসভার টাউন হলে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ তাঁর কাছে নিয়মিত অভিযোগ করছেন। আর সমস্যা আছে বলেই মানুষ অভিযোগ করছেন।

উল্লেখ্য, গত প্রায় সাত বছর হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। প্রশাসক পুরসভা পরিচালনা করছেন। গত তিন বছর ধরে প্রশাসকমণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তীর নেতৃত্বে এই পুরনিগম  কাজ করছে।

মঙ্গলবার হাওড়া পুরনিগমের সদর দপ্তরে নতুন কন্ট্রোল-রুম এবং কনফারেন্স রুমের উদ্বোধনে এসে পুরনিগমের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অরূপ।  হাওড়া পুরনিগমের  প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান, বোর্ডের সদস্য, কমিশনার এবং ইঞ্জিনিয়ারদের সামনেই এই ক্ষোভ উগরে দেন তিনি।  বলেন, 'শহরের জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। বৃষ্টিতে জল জমে যাচ্ছে। রাস্তা খারাপ। এসব নিয়ে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ করছেন। সমস্যা আছে বলেই মানুষ অভিযোগ করছেন। তাদের অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখা এবং সমস্যার সমাধান করা উচিত।' 

নাগরিক পরিষেবায় পুরনিগমের এই খামতি আগামী বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে কিনা তা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'নির্বাচন এলে তবে বোঝা যাবে।'  এই প্রসঙ্গে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'পুর পরিষেবার ক্ষেত্রে কাজের শেষ নেই। কোনও এক জায়গার রাস্তা তৈরি হলে অন্য জায়গার রাস্তা ভাঙতে পারে। তাই সব সময় আরও ভাল পরিষেবার সুযোগ আছে। কীভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে অরূপ রায় বলতে চেয়েছেন। আমরা তাঁর পরামর্শ মেনে চলব।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া