রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ মে ২০২৫ ২৩ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হিয়াশ্রী পাল, সিবিএসই দ্বাদশের বোর্ড পরীক্ষায় পৌঁছেছেন সাফল্যের শিখরে। চান বড় হয়ে পলসায়েন্স নিয়ে এবং আরও পরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করতে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল শিলিগুড়ির হিয়াশ্রীর সঙ্গে কথা বলল আজকাল ডট ইন।
হিয়াশ্রী সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নম্বর পেয়েছেন ৯৮.৮০ শতাংশ। ছোট থেকেই রয়েছে চোখের জটিল সমস্যা। মাধ্যমিকের আগেই শুরু করেছিলেন উপন্যাস লেখার কাজ। সেসব কিছু নিয়েই, পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কোনও টিউশনও পড়েননি। ফলাফল নিয়ে বলছেন, ‘কোনও নির্দিষ্ট নিয়ম মেনে পড়তে বসা ছিল না। তবে যতটুকু পড়েছি খুব মন দিয়ে। আর পড়েছি সারাবছর। এমনটা নয় যে শুরু বছরের শুরুতে কিংবা পড়াশোনার আগে দু’ মাস পড়ে ফেললাম।‘ পড়াশোনার পাশাপাশি? বই পড়া আর লেখা, সিলেবাসের বাইরে এই দুই নিয়ে থাকতে বেশি ভালবাসেন। পছন্দের লেখকের তালিকায় রয়েছেন আগাথা ক্রিস্টি, রাসকিন বন্ড। স্নাতক স্তরে পড়তে চান পলিটিক্যাল সায়েন্স, প্রতিষ্ঠান হিসেবে প্রথম পছন্দ বেনারস হিন্দু ইউনিভার্সিটি।
টিআইজিপিএস শিলিগুড়ির প্রধান শিক্ষিকা নন্দিতা নন্দীর সঙ্গে কথা বলা গেল হিয়াশ্রীর, স্কুলের সাফল্য নিয়ে। জানালেন, ‘এবছর আমাদের স্কুল থেকে ৩৯২ জন পরীক্ষা দিয়েছিল। হিয়াশ্রী ৯৮.৮০ শতাংশ পেয়েছে। শিলিগুড়ি জেলার সম্ভাব্য প্রথম। পলসায়েন্সে ১০০ পেয়েছে। আমাদের স্কুলের দেবাদৃতা ভট্টাচার্য বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৬.৬০ শতাংশ এবং কমার্সে উজ্জয়িনী দে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৪.২০ শতাংশ।‘ পড়ুয়াদের এই সাফল্যে কী বলছেন প্রধান শিক্ষিকা?
বলছেন, ‘আমি মনে করি স্কুলে প্রতিদিন যেতে হবে পড়ুয়াদের। খুঁটিয়ে পড়তে হবে বই। বই মন দিয়ে পড়লে আটকানো যাবে না কোনওভাবেই। তবে শুধু পড়াশোনা নয়, পাশাপাশি নাচ-গান-খেলা ধূলা চালিয়ে যেতে হবে।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ