শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টানা তিন দিন সামশেরগঞ্জ এলাকায় বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য

Rajat Bose | ১৪ মে ২০২৫ ২২ : ৫১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ সাম্প্রতিক কিছু ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চলছে বিশেষ পুলিশি তল্লাশি। পুলিশের এই বিশেষ তল্লাশির জেরে একের পর এক এলাকা থেকে উদ্ধার হচ্ছে লুকিয়ে রাখা বোমা।
 
জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে সামশেরগঞ্জের বাবুপুর এবং আলমশাহী এলাকায় ফের একবার উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা দেশি বোমা। এই নিয়ে ওই থানা এলাকায় টানা তিন দিন বোমা উদ্ধারের ঘটনা ঘটল। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, ‘‌আলমশাহী এলাকায় তিনটি এবং বাবুপুরে ৩০–৪০ টির মত দেশি বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলো রেখে গিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকায় আর কোথাও বোমা রয়েছে কিনা তা খুঁজে দেখার জন্য ‘‌স্নিফার ডগ’‌ ব্যবহার করা হচ্ছে।’‌

প্রসঙ্গত সোমবার সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দু’‌জন শিশু। তাদের একজনের বাঁ হাতের সামনের অংশ উড়ে যায়। এই ঘটনার পরেই সামশেরগঞ্জ থানার আধিকারিকরা বোমা উদ্ধারের জন্য বিশেষভাবে তৎপর হন। মঙ্গলবার সকালে সামশেরগঞ্জের দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে দু’‌বালতি তাজা বোমা উদ্ধার হয়। 

তার রেশ কাটতে না কাটতেই ফের একবার মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে সামশেরগঞ্জের দু’‌টি পৃথক জায়গা থেকে নতুন করে দেশি বোমা উদ্ধার হল। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলো প্লাস্টিকের কন্টেনারে রেখে আম বাগানের মধ্যে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল। কে বা কারা কী উদ্দেশে বিপুল পরিমাণ বোমা মজুত করে রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া