শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বসে চলছিল জাল আধার কার্ড তৈরির চক্র, গ্রেপ্তার ৩

Riya Patra | ১৪ মে ২০২৫ ২২ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রাণীনগর থানা এলাকার কাতলামারী-কদমতলা এলাকার একটি বাড়িতে বসে গোপনে দীর্ঘদিন ধরে চলছিল জাল আধার কার্ড তৈরির চক্র। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার কার্ড এবং আধার কার্ড তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন। 


এসডিপিও (ডোমকল) শুভম বাজাজ বলেন,' আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত সন্দেহে রানীনগর থানা এলাকার বিভিন্ন গ্রামের তিন বাসিন্দা আবু সুফিয়ান, রফিকুল ইসলাম এবং মহম্মদ জামালউদ্দিন শেখ নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে।'  তিনি ,জানান 'ধৃত ব্যক্তিরা কীভাবে জাল আধার কার্ড তৈরির চক্র চালাত পুলিশ তা খতিয়ে দেখছে।'

এসডিপিও বলেন,'মঙ্গলবার রাণীনগর থানার আধিকারিকরা গোপন সূত্রে খবর পান কাতলামারী-কদমতলা এলাকায় একটি বাড়িতে জাল আধার কার্ড তৈরির কারবার চলছে। এই খবরের ভিত্তিতে আমরা ওই বাড়িতে  তল্লাশি চালাই এবং সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।'

তিনি বলেন ,'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা বাড়িতে বসেই ল্যাপটপ, রেটিনা স্ক্যানার,  ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার-সহ বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করে জাল আধার কার্ড তৈরি করত। ধৃতদের হেফাজত থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, তিনটি মোবাইল ফোন, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি রেটিনা স্ক্যানার ছাড়াও জাল আধার কার্ড তৈরির বিভিন্ন ছোটখাটো যন্ত্র পাওয়া গিয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি জাল আধার কার্ড।'

 ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বসে ওই যুবকেরা কাদের জন্য জাল আঁধার কার্ড তৈরি করত? প্রশ্নের উত্তরে এসডিপিও বলেন ,'এই ঘটনার তদন্তে নেমে আমরা একাধিক সূত্র পেয়েছি। ভিন দেশের কোনও নাগরিকের জন্য জাল আধার কার্ড তৈরী করা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন কোনও তথ্য পাওয়া যায় তাহলে সেই আধার কার্ড বাতিল করার জন্য যথাযথ পদক্ষেপ করা হবে।'

পুলিশ সূত্রের খবর , অভিযুক্ত তিন ব্যক্তি আধার কার্ড তৈরির জন্য যাবতীয় নথি জাল করে তৈরী করে দিত।  এর পাশাপাশি তারা আঁধার কার্ড তৈরি এবং আপডেট করার জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন এজেন্টের আইডি এবং পাসওয়ার্ড 'ক্লোন'  করে নিয়েছিল বলেও অভিযোগ উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া