শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নাবলিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, বঁটি দিয়ে কনস্টেবলকে আক্রমণের অভিযোগ

AD | ১৪ মে ২০২৫ ২১ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নাবালিকার বিয়ে রুখতে হুলস্থূল কাণ্ড হাওড়ার জগৎবল্লভপুরে। আক্রান্ত হতে হল পুলিশকে। ছেলের বাড়ির লোকজনেদের হাতে পুলিশ আক্রান্ত হয়ে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোয়ালপোতায়। ছেলের বাড়িতে পুলিশ বিয়ে আটকাতে গেলে ছেলের মা জগৎবল্লভপুর থানার এক মহিলা কনস্টেবলকে বঁটি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। পুলিশের উপর হামলার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আমতা থানা এলাকার বাসিন্দা ১৬ বছরের ওই নাবালিকা বিয়ের প্রস্তুতি চালাচ্ছিল ছেলের পরিবারের। গোয়ালপোতায় এক নাবালিকার বিয়ের আয়োজন চলছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই খবর পায় জগৎবল্লভপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা এসে উপস্থিত হন। বিয়ের আসরে পুলিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে ছেলের বাড়ির লোকজন। তাঁরা মারমুখি হয়ে পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ। এমনকি থানার এক মহিলা কনস্টেবলের ওপর ছেলের মা সুমিত্রা প্রামাণিক বঁটি নিয়ে চড়াও হন। অল্পের জন্য সেই কনস্টেবল পালিয়ে বাঁচেন। এই ঘটনার পর পুলিশ আর ঝুঁকি নিতে চাইনি। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পাত্র সন্দীপ প্রামানিক (২২)-সহ ছেলের মা ও বাবাকে আটক করা হয়। ছেলের বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। তাকে হোমে পাঠানো হয়েছে।
 
যদিও পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ছেলের বাড়ি যাবার পর দেখা যায় সেখানে ছেলে ও মেয়ে ছিল না। ছেলে ও মেয়ের খোঁজ পাওয়ার জন্য ছেলের বাড়ির লোকেদের আটক করা হয়। তাঁদের কাছ থেকেই ছেলে ও মেয়ের খুঁজে বার করে তাঁদের থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে কোর্টে পাঠানো হবে। পাশাপাশি নাবালিকার জবানবন্দী নেওয়া হবে। তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল না কি সে নিজের ইচ্ছায় এসেছিল সেটাও জানার চেষ্টা করা হবে। এ ব্যাপারে নাবালিকার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তবে ইতিমধ্যেই নাবালিকাকে বিয়ে করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া