শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ মে ২০২৫ ১৯ : ১৬Pallabi Ghosh
বিভাস ভট্টাচার্য: ছাড়া পেলেও এখনই বাড়ি ফিরতে পারবেন না পাকিস্তানের কবল থেকে মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শারীরিক পরীক্ষার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করবে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। সব কিছু মিটে যাওয়ার পর তাঁর বাড়ি ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।
এবিষয়ে প্রাক্তন মেজর জেনারেল অরুণ রায় বলেন, 'সবার আগে হবে পূর্ণমের শারীরিক পরীক্ষা। সেটাতে কিছুটা সময় লাগবে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের করা হবে। সেটা বিএসএফ বা সেনার তরফেও হতে পারে। পুলিশও করতে পারে।'
জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে আসতে পারে সেবিষয়ে প্রাক্তন মেজর জেনারেল বলেন, 'পূর্ণমকে জিজ্ঞাসা করা হবে পাকিস্তানে তাঁর সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছিল। তাঁকে কী জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি উত্তরে কী বলেছেন?'
তবে শারীরিক পরীক্ষাতেই অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। যদিও বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকদের উপরেই নির্ভর করছে বলে বলেন তিনি। জানা গিয়েছে, এক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে শারীরিক পরীক্ষা করা হয়। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে পিরোজপুরে কর্মরত পূর্ণম কুমার সাউ ভুল করে পাকিস্তানের সীমানায় মধ্যে ঢুকে পড়েন। তাঁকে বন্দি করে পাকিস্তান। এরপর ভারত সরকারের তরফে তাঁর মুক্তির দাবিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজে বিএসএফের ডিজির সঙ্গে পূর্ণমের মুক্তির বিষয়ে কথা বলেন।
ইতিমধ্যেই পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আটক বিএসএফ জওয়ানের পরিবার আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বুধবার পূর্ণমের মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার