শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সামাজিক মাধ্যমে পিতা-পুত্রের দেশবিরোধী পোস্টের অভিযোগ, উত্তপ্ত বারাসত, অবরোধ, লাঠিচার্জ

AD | ১৪ মে ২০২৫ ১৫ : ৫১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মাঝরাতে বাসিন্দারা বারাসত-ব্যারাকপুর রোডে অবরোধ শুরু করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার খন্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট -পাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা। পাল্টা পুলিশও লাঠিচার্জ শুরু করে। উত্তেজনা থাকায় এলাকায় নামানো হয়েছে RAF।

স্থানীয় সূত্রে অভিযোগ, ভারত-পাকিস্তান দ্বন্দের আবহে বারাসতের টালিখোলা এলাকার বাসিন্দা এক ব্যক্তি ও তার ছেলে সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বেশ কিছু পোস্ট করে।  ওই পোস্ট ছড়িয়ে পড়তেই উত্তেজনা সৃষ্টি হয়। বাসিন্দারা বারাসত-ব্যারাকপুর রোডের টালিখোলা মোড়ে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণের মধ্যে সেখানে বহু মানুষ জড়ো হয়ে যান। তাঁরা দাবি তোলেন, পাকিস্তানকে সমর্থনকারী ওই পিতা-পুত্রকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাত ১২টা নাগাদ অবরোধ ভয়াবহ আকার নেয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত ও দত্তপুকুর থানার পুলিশ। অবরোধকারীরা অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতারের দাবিতে অনড় থাকেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও জনতার মধ্যে বচসা শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ও পাথর ছুড়তে থাকে। জনতার ছড়া ইটের গায়ে কয়েকজন পুলিশকর্মী জখম হন। তখন পুলিশও পাল্টা প্রতিরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় RAF। লাঠি চালিয়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, দেশের মধ্যে থেকে দেশকে যারা অপমান করছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।  পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া