শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিয়েবাড়ির আতশবাজি থেকে দাউদাউ আগুন, পুড়ে ছাই গোটা বাড়ি, হাহাকার পরিবারে

Pallabi Ghosh | ১৪ মে ২০২৫ ১৪ : ১৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ির আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মাটির বাড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের বাসুদেবপুর গ্রামে। প্রায় দেড়-দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে  দমকলের একটি ইঞ্জিন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। 

জানা গিয়েছে, দাসপুর ব্লকের বাসদেবপুর গ্রামের বাসিন্দা মনোজ রায়ের বাড়ির পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের আনন্দ হঠাৎ আতঙ্কে পরিণত হল। গতকাল, মঙ্গলবার রাতে বিয়েবাড়িতে আতশবাজি ফাটানোর সময় বাজির ফুলকি এসে পড়ে মনোজ রায়ের বাড়ি চালে। তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে মাটির বাড়ির খড়ের চালে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বালতি, মগ নিয়ে পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনও প্রভাবই পড়েনি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পৌঁছন দাসপুর থানার পুলিশ আধিকারিকরাও। প্রায় দেড়-দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে গৃহস্থের আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। 

এ ব্যাপারে মনোজ রায় বলেন, বাড়ির পাশে একটি বিয়েবাড়ি ছিল। আতশবাজি ফাটানোর সময় আগুনের ফুলকি মাটির বাড়ির খড়ের চালে এসে পড়ে। তারপরেই দাউদাউ করে জ্বলে উঠে পুরো বাড়ি। বাড়িতে পাঁচজনকে নিয়ে থাকতেন তিনি। এই বাড়িটিই ছিল তাঁর একমাত্র ঠাঁই। বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া