রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাজ পড়ে মৃত জনপ্রিয় ফুটবল প্রশিক্ষক সহ ২, আহত ১

AD | ১৩ মে ২০২৫ ০১ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়  কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে মৃত্যু হল দু'জনের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মহম্মদপুর এলাকার বাসিন্দা সাবিরুল শেইখ  (৩৮) নামে এক ব্যক্তি এলাকার কচিকাঁচাদেরকে জোতকমল স্পোর্টিং ক্লাবের ময়দানে ফুটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছিলেন। এই সময়ে হটাৎই আকাশ  কালো করে ওই এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রশিক্ষণ চলাকালীন আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় সাবিরুল সমস্ত শিক্ষার্থীদেরকে মাঠ থেকে সরে যেতে বলেন এবং তিনি নিজে একটি গাছের তলায় দাঁড়িয়ে কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই প্রচণ্ড জোরে বাজ পড়ে এবং সাবিরুল সংজ্ঞা হারান। সেই সময় মাঠে উপস্থিত কিছু লোকজন তাঁকে উদ্ধার করে  জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাবিরুল এলাকায় ফুটবল খেলাকে জনপ্রিয় করার কাজে গত প্রায় তিন বছর ধরে নিরলস পরিশ্রম করে চলেছিলেন।  তাঁর হাত ধরে মুর্শিদাবাদের লালগোলা, রঘুনাথগঞ্জ , সুতি ,সামশেরগঞ্জ  সহ বিভিন্ন এলাকার একাধিক তরুণ ফুটবলার উঠে আসছিল এবং জেলা স্তরের টুর্নামেন্টে চোখ ধাঁধানো প্রদর্শন করছিল। 
এলাকায় ফুটবলপ্রেমী হিসেবে অত্যন্ত জনপ্রিয় সাবিরুলের মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জঙ্গিপুর মহকুমা জুড়ে। 

অন্যদিকে অপর একটি ঘটনায় মঙ্গলবার বিকেলে ঝড় বৃষ্টির সময় রাঘুনাথগঞ্জের বাঘা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল মালদার এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম জয়ন্ত রায় (২৬)। জানা গিয়েছে, সম্প্রতি জয়ন্ত রায় তাঁর জামাইবাবুর সঙ্গে মালদা থেকে মুর্শিদাবাদ জেলায় কানুপুর পঞ্চায়েতের অন্তর্গত বাঘার গ্রামে এসেছিলেন। সেখানে তাঁরা একটি বড় বিল পাহারা দেওয়ার কাজ করতেন। 

মঙ্গলবার বিকেলে যখন ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময় জয়ন্ত এবং সমর একটি সাইকেল করে বিলের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই এলাকায় প্রচন্ড শব্দে বাজ পড়ে।  বাজ পড়ার ঘটনায় গুরুতর জখম হন জয়ন্ত এবং সমর। দু'জনকে সংজ্ঞাহীন  অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়ন্তকে  মৃত বলে ঘোষণা করেন।  সমর রায় আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া