শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ মে ২০২৫ ০১ : ২৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার সময় হাওড়ার জল জমলে বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনের মাধ্যমে সমস্যা জেনে তার সমাধান করতে লেগে যায় অনেক সময়। সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য হাওড়ার বিভিন্ন জায়গায় সিসিটিভির ব্যবস্থা করছে হাওড়া পুরনিগম।
যেসব জায়গায় বেশি জল জমে এবং রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে সেইসব জায়গায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি মনিটরিংয়ের জন্য চালু করা হচ্ছে অত্যাধুনিক কন্ট্রোল রুম। সেই সিসিটিভি ফুটেজ দেখে দুর্গতদের অভিযোগ আসার আগেই তাঁদের উদ্ধারের ব্যবস্থা করা যাবে। প্রাথমিকভাবে ২০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। পাশাপাশি হাওড়া সিটি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলে তাদের সিসিটিভি ফুটে যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। এই কন্ট্রোলরুমটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এই ব্যাপারে সাংবাদিকদের পুরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, "বর্ষার সময় সিসিটিভি ক্যামেরা থেকে যে ফুটেজ পাওয়া যাবে তা দেখে মানুষ অভিযোগ জানানোর আগেই হাওড়া পুরনিগমের কর্মীরা সেখানে পৌঁছে যাবেন। সিসিটিভি ক্যামেরার মনিটরিং এই কন্ট্রোল রুম থেকেই হবে। হাওড়া পুরনিগমের পক্ষ থেকে শহরের যেখানে বিপর্যয় বেশি হয় জায়গায় সিসিটিভি লাগাবে। ইতিমধ্যেই সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। এছাড়া হাওড়া সিটি পুলিশের কমিশনারের সঙ্গে কথা হয়েছে যাতে তাদের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়।" তিনি আরও বলেন, "আমরা জানি যেসব জায়গায় বেশি জল জমে সেইসব জায়গায় তথ্য জানার জন্য হাওড়া পুরনিগম সেইসব জায়গায় সিসিটিভি লাগাবে। সেই সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হবে এই কন্ট্রোল রুমে। আপাতত এই মুহূর্তে ২০টি সিসিটিভি ক্যামেরা হাওড়ার চারটি বিধানসভা কেন্দ্রের প্রধান জায়গায় লাগানো হচ্ছে। আগামী দিনে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে।"
তিনি জানান, মূলত যেসব জায়গায় বেশি জল জমে এবং কোনও বিপর্যয় হলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেইসব জায়গায় সিসিটিভি বসানো হবে। সেই সিসিটিভি মনিটরিংয়ের জন্য হাওড়া পুরনিগমের তৈরি করেছে আধুনিক মানের সেন্ট্রালাইজড কন্ট্রোল রুম। যেখান থেকে মনিটর করে মানুষের ফোন আসার আগেই তাদের সাহায্যের জন্য পৌঁছে যাওয়া যায়। এটি হাওড়া পুরনিগমের প্রথম কন্ট্রোল রুম।
সুজয় জানিয়েছেন, এখনও পর্যন্ত কন্ট্রোল রুমে চারটে বড় স্ক্রিন লাগানো হয়েছে। এর পাশাপাশি মনিটর রাখা হবে। আগামী দিনে মনিটরের সংখ্যা আরও বাড়ানো হবে। এর পাশাপাশি এই কন্ট্রোল রুম থেকে দপ্তরের মনিটরিং করা যাবে। হাওড়া পুরনিগমের ভিতরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজও পাওয়া যাবে এই কন্ট্রোল রুমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার