শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আটক ভারতীয় জওয়ানকে ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে উদ্যোগী মন্ত্রী-সাংসদ সকলেই

AD | ১৩ মে ২০২৫ ০০ : ৪৯Abhijit Das

মিল্টন সেন, হুগলি: "ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান।" পাকিস্থানে আটক ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর জওয়ান প্রসঙ্গে মঙ্গলবার এই মন্তব্য করেছেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। পাশাপাশি উত্তরপাড়ায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ দুবে বলেছেন, “কোনও চিন্তা নেই, সার্জিক্যাল স্ট্রাইকের সময় যেমন অভিনন্দন বর্তমানকে ছাড়িয়ে আনা হয়েছিল। ঠিক তেমনই পূর্নম কুমার সাউকেও পাকিস্থান থেকে ছাড়িয়ে আনা হবে।

এদিকে উৎকণ্ঠা বাড়ছে। দিনের পর দিন কেটে যাচ্ছে। এখনও পাকিস্থানে বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান। ভারত-পাক সংঘর্ষ বিরতি হয়েছে। সোমবার কথা হয়েছে দুই দেশের ডিজিএমওর মধ্যে। আশার আলো দেখা দিলেও পূর্নমের বাড়ি ফেরার বিষয়ে কোনও খবর নেই পরিবারে কাছে। দুশ্চিন্তা বাড়ছে। কবে মুক্তি পাবেন পূর্নম। কবে বাড়ি ফিরবেন বিএসএফ জওয়ান? কেউ বলতে পারছেন না।

মঙ্গলবার পান্ডুয়ার গোজিনা দাসপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে হুগলির সাংসদ রচনা বলেছেন, "ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই মানুষ ভাল থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাঁকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়।" ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে তিনি বলেছেন, "যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। এটাই করা উচিত ছিল। আগামী দিনে যা হবে, সেটাও নিশ্চয়ই ভালই হবে। পাক অধিকৃত কাশ্মীর আমাদের আসা উচিত।" পাশাপাশি এদিন তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ। বলেছেন, এটা খুব খারাপ খবর। সাধারণ মানুষের জীবনযাত্রায় এর প্রভাব পড়বে।

এদিন বিকেলে উত্তরপাড়ায় কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরের প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে, জানিয়ে দিলেন "অভিনন্দন বর্তমানের মতো পূর্নমকেও ছাড়িয়ে আনা হবে। শুধু সময়ের অপেক্ষা।" এদিকে রিষড়ার বাড়িতে পথ চেয়ে অপেক্ষায় রয়েছেন পূর্নমের গোটা পরিবার।

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া