শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ মে ২০২৫ ১৮ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। মঙ্গলবার দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী আমবাগান থেকে দু’বালতি তাজা বোমা উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতেই তাজা বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে গোটা জায়গাটিকে ঘিরে ফেলেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল ইউনিটকে।
বালতি ভর্তি বোমা ওই এলাকায় কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, সামশেরগঞ্জে পরপর দু’দিন দুটি পৃথক আলাদা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। রফিকুল ইসলাম নামে এক গ্রামবাসী জানান, ‘মঙ্গলবার সকালে পুলিশের থেকে জানতে পারি বাগানের মধ্যে থেকে দু’বালতি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের নজরে না আসলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত’। প্রসঙ্গত, সোমবার সকালে সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে ‘রঙিন বোমা’-কে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম হয়েছে দুই শিশু।
স্থানীয় সূত্রে খবর, এলাকার নিকটবর্তী অ্যাশ পন্ডের ছাই তোলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। অভিযোগ, স্থানীয় এক দুষ্কৃতী মীর মোজাম্মেল ওরফে মদন মীর এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে বাড়ির কাছে প্রচুর ‘বল বোমা’ মজুত করে রেখেছিল। তা ফেটেই আহত হয় দুই শিশু। মঙ্গলবার ফের বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। জেলা পুলিশের এক আধিকারিক জানান, সুতি এবং সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির পর জেলা পুলিশের বিশেষ দল সমস্ত থানা এলাকায় বোমা উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালাচ্ছে। পুলিশের অনুমান ,গ্রেপ্তারি এড়ানোর জন্য অনেক এলাকায় দুষ্কৃতীরা গোপনে মজুত করে রাখা বোমা বিভিন্ন এলাকায় ফেলে যাচ্ছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার