রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকে গুলিবিদ্ধ দুষ্কৃতী, বিধাননগরের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পুলিশকর্মীর

Kaushik Roy | ১৩ মে ২০২৫ ১৫ : ৫০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকে গুলিবিদ্ধ দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধান নগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায়। ওই পুলিশকর্মীর দাবি, জানা গিয়েছে, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছেন তিনি। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম রাজেশ দাস, ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিধান নগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের বাড়িতে চুরি করতে ঢুকেছিল রাজেশ।

ওই পুলিশকর্মীকে দেখে দাঁড়াতে বলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অভিযোগ, পুলিশকর্মীর কথা না শুনে উল্টে তাঁকে হুমকি দিতে থাকে ওই দুষ্কৃতি। তাঁর ওপর চড়াও হতে যায় বলে খবর সূত্রের। তখনই নিজের আত্মরক্ষার্থে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তাঁর রিভলভার থেকে গুলি ছোঁড়ে। হাসপাতাল সূত্রে খবর, কোমরের নিচে পা ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন রাজেশ দাসের দাবি, ‘আমি অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম। তখন ওই পুলিশের বাড়িতে ঢুকেছিলাম। পালাতে যাচ্ছিলাম তখনই গুলি চালানো হয় আমার ওপর। আমি এখন মহকুমা হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা এক্স-রে করলেও কিছু পাওয়া যায়নি’। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ, ইস্ট, অভিষেক গুপ্তা বলেন, ‘এক চোর ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে ঢুকে ছিল চুরি করতে। পুলিশ আধিকারিককে দেখে দুষ্কৃতী হামলা চালিয়েছিল। তখন ওই পুলিশকর্মী আত্মরক্ষার্থে গুলি চালান। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া