শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ মে ২০২৫ ১৮ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মালদহের মানিকচক থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল থানার মালখানা। অগ্নিকাণ্ডের সময়েই পরপর দু'টি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। হঠাৎ করেই মানিকচক থানার মালখানায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন মালখানা থেকে থানার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে জেসিবি মেশিন লাগিয়ে মালখানার দেওয়ালের একাংশ ভেঙে ফেলে আগুন বাইরে বের করার চেষ্টা করা হয়। আর ঠিক তখনই পরপর দু'টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকার সাধারণ মানুষজনের মধ্যে।
বিস্ফোরণের শব্দ শুনেই সকলে আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেড়িয়ে পড়েন। এদিকে এই খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন মালদহ থেকে ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ফলে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয়। এরপর দু'টি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, মানিকচক থানার মালখানা পুরোপুরি আগুনে ছারখার হয়ে যায়। মালখানায় বাজেয়াপ্ত করে রাখা সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়।
স্থানীয়রা জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পরপর যে দু'টি বিস্ফোরণ ঘটেছে, তা কী থেকে হয়েছে এখনও স্পট জানা যায়নি। অনেকের অনুমান, মালখানায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। সম্ভবত সেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল তদন্ত শুরু করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার