রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আগামী ২ ঘণ্টায় তিন জেলায় প্রবল ঝড়বৃষ্টি, দিনভর ১৩ জেলায় চরম দুর্যোগের ঘনঘটা, আবহাওয়ার বড় অ্যালার্ট

Pallabi Ghosh | ১১ মে ২০২৫ ১৩ : ২৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবাসরীয় সকাল থেকেই জেলায় জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু হবে। দিনভর চরম ভোগান্তির আশঙ্কা উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যা ঘিরে আগেভাগেই সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 

 

রবিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। 

 

আজ দিনভর দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আজও তীব্র গরম অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত তীব্র গরমের আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। আবার বুধবার থেকেই শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির আবহাওয়াই বজায় থাকবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া