বুধবার ২২ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ মে ২০২৫ ০৩ : ১১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আত্মঘাতী গোটা পরিবার। ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের তিনজনের দেহ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার বাঁকড়া শরৎপল্লীতে। মা ও বোনের সঙ্গে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।
সকালে পাওনাদার টাকার জন্য এসেছিলেন। এসে দেখেন ঘর বন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দরজা না খুললে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তিনজনের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা শেফালি ঘোরুই (৬৫), তাঁর মেয়ে সঙ্গীতা ঘোরুই (৪৫) এবং পুত্র শুভময় ঘোরুই (৪২)। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষক্রিয়ায় ফলে তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিডব্লুডি'র চুক্তিভিত্তিক কর্মী শুভময় বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। বাজারে তাঁর প্রচুর দেনা হয়। সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না। প্রায়ই পাওনাদাররা টাকা চাইতেন। শনিবারও এক পাওনাদার টাকার জন্য এসেছিলেন।
এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রশান্ত বণিক বলেন, 'শেফালি ঘোরুইয়ের ছেলে শুভময় বিভিন্ন জায়গা থেকে দেনা করেছিলেন। বাজারে ওঁর অনেক টাকা দেনা হয়ে যায়। পাওনাদাররা টাকা ফেরত চান। সেই টাকা শোধ না করতে পেরে শুভময়, তাঁর মা এবং দিদি বিষ খেয়ে আত্মহত্যা করেন। দিদি সঙ্গীতা অবিবাহিত ছিলেন। তিনি বিশেষভাবে সক্ষম।'
মৃতদের আত্মীয় শ্যামলী পাত্র বলেন, 'আমি প্রতিদিনই ফোন করি। সকালে ফোনে না পেয়ে ছেলেকে নিয়ে এই বাড়িতে চলে আসি। দরজা বন্ধ দেখে বারে বারে ডাকি। কিন্তু সাড়া না পেয়ে পাশের বাড়ির লোককে বিষয়টি জানাই। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে সন্ধ্যায় ঘরে ঢুকে দেখে তিনজন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।' ঘটনার তদন্ত করছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার