রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সমাজমাধ্যমে পাকিস্তানের জয়গান, বারাসত থেকে শ্রীঘরে মুর্শিদাবাদের যুবক

Pallabi Ghosh | ১০ মে ২০২৫ ২৩ : ৫৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে পাকিস্তানের জয়গান করায় যুবককে গণধোলাই দিলেন ব্যবসায়ীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক আরাবুল ইসলামের বাড়ি মুর্শিদাবাদে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে মুর্শিদাবাদের বাসিন্দা আরাবুল বারাসতের গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন। বারাসতেই থাকেন। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষ শুরু হয়েছে। এই আবহে শুক্রবার রাতে আরাবুল সমাজমাধ্যমে পাকিস্তানের জয়গান করে একটি পোস্ট করেন। স্থানীয় ব্যবসায়ীরা তা লক্ষ্য করেন। শনিবার দুপুরে তাঁরা সোনার দোকানে গিয়ে আরাবুলকে সমাজমাধ্যম থেকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। কিন্তু আরাবুল তাতে রাজি হননি। উল্টে ব্যবসায়ীদের সামনেই পাকিস্তানের পক্ষে সওয়াল করতে থাকেন। তাতে বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা তখন আরাবুলকে মারধর শুরু করেন। এরপর পুলিশকে খবর দেন। 

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা অভিযোগ জানালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বারাসত স্বর্ণ ব্যবসায়ী সমিতির সহকারী সম্পাদক মহাদেব সিংহ বলেন, 'আরাবুল আমাদের এখানে কয়েক মাস হল কাজ করতে এসেছে। ওর বাড়ি মুর্শিদাবাদে। ওর কার্যকলাপ আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। আমরা পুলিশকে তা জানিয়েছি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।'

 

পুলিশ আরাবুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সমাজমাধ্যমে কেন পাকিস্তানের পক্ষে জয়গান করলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। ওই যুবকের সঙ্গে নিষিদ্ধ কোনও সংগঠনের যোগাযোগ আছে কিনা, পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া