বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Fact Check: Truth behind Coconut oil can help rice to reduce diabetes

স্বাস্থ্য | ভাত রাঁধার সময় এই একটি উপাদান মিশিয়ে দিলেই পালানোর পথ পাবে না ডায়াবেটিস? মোক্ষম অস্ত্র রয়েছে রান্নাঘরেই?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১০ মে ২০২৫ ২০ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মাঝেমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় এমন সব তথ্য যা চমকে দেওয়ার মতো। কখনও সেগুলি সত্যি হয়, কখনও বা তার নেপথ্যে থাকে নিছক বুজরুকি। তেমনই একটি তত্ত্ব ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে- নারকেল তেল দিয়ে ভাত রান্না করলে নাকি রক্তে শর্করার মাত্রা কমানো যেতে পারে। কতটা সত্যি এই ধারণা?

এই ধারণার নেপথ্যে রয়েছে প্রতিরোধী শ্বেতসার নামে এক ধরনের শর্করা। এটি এমন এক ধরনের শ্বেতসার যা আমাদের ক্ষুদ্রান্ত্রে সহজে হজম হয় না। পরিবর্তে, এটি বৃহৎ অন্ত্রে চলে যায় এবং সেখানে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে পাচিত হয়। অর্থাৎ এই শর্করা অনেকটা ডায়েটারি ফাইবারের মতো কাজ করে। প্রতিরোধী শ্বেতসার সমৃদ্ধ খাবার সাধারণত রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়, অর্থাৎ এদের গ্লাইসেমিক ইনডেক্স কম।

শ্রীলঙ্কার কলেজ অফ কেমিক্যাল সায়েন্সেসের একটি গবেষণায় এই তত্ত্বটি জনপ্রিয়তা পায়। এই তত্ত্ব অনুযায়ী ভাত রান্নার সময় নারকেল তেলের মতো লিপিড (চর্বি) যোগ করলে এবং পরে ভাত ঠান্ডা করলে, ভাতের শ্বেতসারের রাসায়নিক গঠনে পরিবর্তন আসে। মনে করা হয়, নারকেল তেল রান্নার সময় শ্বেতসারের সঙ্গে বিক্রিয়া করে। ফলে হজমযোগ্য শ্বেতসারের একাংশ প্রতিরোধী শ্বেতসারে রূপান্তরিত হয়। এই ভাত খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে অনেকটা বেড়ে না গিয়ে, ধীরে ধীরে বাড়ে।

কিন্তু এই তত্ত্ব এখনও বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠিত নয়। নারকেল তেল ও ডায়াবেটিস নিয়ে সরাসরি গবেষণা সীমিত। কিছু ছোট গবেষণায় দেখা গিয়েছে নারকেল তেল ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে, তবে ডায়াবেটিস ব্যবস্থাপনায় নারকেল তেলের প্রভাব নিয়ে মানুষের উপর খুব বেশি গবেষণা হয়নি। কাজেই এই দাবির স্বপক্ষে আরও বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া