রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ মে ২০২৫ ২০ : ১১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে এক অভিযুক্তকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তির পুলিশি হেফাজতের আবেদন করে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদে সুতি এবং সামশেরগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। সেই সময় সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে প্রকাশ্য দিবালোকে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে।
রাজ্য পুলিশের শীর্ষস্তরের নির্দেশে ইতিমধ্যে সুতি এবং সামশেরগঞ্জের হিংসার ঘটনার তদন্তের জন্য দশ সদস্যের একটি ‘সিট’ গঠন করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল, ‘সিট’ এবং রাজ্য পুলিশের এসটিএফ–এর সদস্যরা এর আগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট ন’জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবারের গ্রেপ্তারি ধরে জোড়া এই খুনের ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়াল ১০।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, ‘জাফরাবাদে বাবা ও ছেলেকে খুন করার পর হজরত ঝাড়খণ্ডের পাকুড়ের একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতে সেখানেই অভিযান চালায় সামশেরগঞ্জ থানার একটি বিশেষ দল।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হজরত স্বীকার করে নিয়েছে জাফরাবাদে খুন হওয়া বাবা এবং ছেলের সঙ্গে তার বিবাদ চলছিল। এলাকায় গোলমালের সুযোগ নিয়ে হজরত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বাবা ও ছেলেকে খুন করে।
জঙ্গিপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলের খুনের ঘটনায় জড়িত কমপক্ষে আরও দু’জন অভিযুক্তের সন্ধান এখনও পাওয়া যায়নি। ‘সিট’ এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা ওই দুই অভিযুক্তের সন্ধানে এখনও একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার