রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ মে ২০২৫ ১৮ : ৫৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত। সাপে কামড়েছে সে কথাই ভুলে গেল এক কিশোর। তার ফলে সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হল বছর তেরোর ওই কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার বাবলাবোনা গ্রামে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাবলাবোনা গ্রামের বাসিন্দা মোমিন শেখ আরও ৪–৫ জন বন্ধুর সঙ্গে গ্রামেরই একটি রাস্তার পাশে কলা গাছের নিচে বসে মোবাইল ফোনে গেম খেলছিল।
গ্রামবাসীরা জানান, মোমিন এবং তার বন্ধুরা মোবাইল ফোনে গেমের প্রতি এতটাই আসক্ত যে ঝোপ থেকে বার হয়ে মোমিনের পায়ে একটি বিষধর সাপ কামড়েছে তা কেউ খেয়াল করেনি।
স্থানীয় এক গ্রামবাসী বলেন, বিষধর সাপ কামড়ে চলে যাওয়ার পর মোমিন নিজেও কিছু বুঝতে পারেনি। কিছুক্ষণ কামড়ের জায়গায় হাত বুলিয়ে সে আবার গেম খেলতে শুরু করে। এইভাবে প্রায় ৪–৫ ঘন্টা একই জায়গায় বসে গেম খেলার পর হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করে মোমিন।
আল্লারাখা শেখ নামে মৃতের এক আত্মীয় বলেন, ‘গ্রামের রাস্তার পাশে কলা গাছের তলায় বসে মোবাইল গেম খেলতে শুরু করার প্রায় ৪–৫ ঘন্টা পর মোমিন অসুস্থ বোধ করতে শুরু করার পর দৌড়ে বাড়ি চলে আসে। বলে তার পায়ে অসহ্য জ্বালা করছে। এর কিছুক্ষণের মধ্যে সংজ্ঞা হারায় মোমিন এবং তার মুখ দিয়ে সাদা ফেনা বার হতে শুরু করে।’
স্থানীয় গ্রামবাসীরা অচৈতন্য অবস্থায় ওই কিশোরকে রানীনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতের পরিবারের এক সদস্য বলেন, মোমিনের বাবা মনিরুল শেখ সহ পরিবারের বেশিরভাগ সদস্যই কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। পরিবারের সদস্যরা মোমিন গুরুতর ‘অসুস্থ’ হয়ে পড়েছেন এই খবর পেয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার