শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ মে ২০২৫ ১৪ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: তাপমাত্রার পারদ চড়ছেই। জেলায় জেলায় বেড়ে চলেছে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাতে পারদ অবশ্য নামবে না। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি। রবি এবং সোমবারও একই পরিস্থিতি বজায় থাকবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যেতে পারে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। নিচের জেলাগুলিও সূর্যের তাপে পুড়বে। উপরের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস বলছে, আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বাড়বে কলকাতার তাপমাত্রাও। মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আলাদা করে রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি।
কিছুটা স্বস্তির খবরও দিয়েছে হাওয়া অফিস। রবিবার দক্ষিণের আট জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার ছ’টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। বুধ ও বৃহস্পতিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে গরমে হাঁসফাঁস বাড়বে। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে মঙ্গলবার পর্যন্ত। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। সেখানেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুই দিনাজপুর জেলার কিছু অংশে অস্বস্তিকর শুষ্ক আবহাওয়া তৈরি হবে। মালদায় তৈরি হবে তাপপ্রবাহ পরিস্থিতি।
রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি মালদহ, দুই দিনাজপুরে। সোমবারেও তাপপ্রবাহ চলবে মালদহে। গরম ও অস্বস্তি থাকবে বাকি জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার দার্জিলিং–সহ ওপরের পাঁচ জেলায় এবং রবিবার দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার