মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ মে ২০২৫ ১৮ : ১৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: টোটো চুরি করে তার চালককে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই টোটোচালকের নাম ডালিম শেখ (২৮)। তাঁর বাড়ি ফরাক্কা থানার গোপালনগর গ্রামে। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, ‘ওই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যেই আমরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে চার সন্তানের বাবা ডালিম শেখ তাঁর নতুন কেনা টোটো নিয়ে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ধুলিয়ান শহরে আসেন। ওই এলাকা থেকেই তিনি বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে যাতায়াত করতেন।
মৃত ওই যুবকের এক আত্মীয় আনিকুল শেখ বলেন, ‘বৃহস্পতিবার রাত ন’টা বেজে যাওয়ার পর থেকে আমরা ডালিমের কোনও খোঁজ পাচ্ছিলাম না। এরপর বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাতভর ডালিমের খোঁজ মেলেনি।’
তিনি বলেন, ‘শুক্রবার সকালে আমরা খবর পাই সামশেরগঞ্জের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। আমরা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে মৃত ব্যক্তির ছবি জোগাড় করি। ঘাটে গিয়ে আমরা দেখতে পাই দেহটি ডালিমের।’
মৃতের পরিবারের দাবি, সম্প্রতি ডালিম একটি নতুন টোটো কিনেছিলেন। ডালিম খুন হওয়ার পর থেকে তাঁর কেনা টোটোটির সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের অনুমান তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে ওই টোটোটির জন্যই খুন করা হয়েছে।
সামসেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, মৃতদেহ উদ্ধারের সময় তাঁর মাথা এবং শরীরের অন্য কয়েকটি জায়গায় মোটা এবং ভারী কোনও কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের অনুমান ডালিম টোটো ছিনতাই করতে বাধা দেওয়ায় তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়ে থাকতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার