রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভারত-পাক দুই যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছিল, কিন্তু এখন অপ্রাসঙ্গিক ডানলপ, মন খারাপ সেদিনের শ্রমিকদের

RD | ০৮ মে ২০২৫ ০১ : ৪৮Rajit Das

মিল্টন সেন, হুগলি: পর পর দুই যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছিল ডানলপের এ্যারো টায়ার। প্রথমে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করেছিল ডানলপ টায়ার। সেই টায়ার পুনরায় বায়ুসেনার যুদ্ধবিমানে ব্যবহার হয়েছিল ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়। তখন ডানলপের টায়ার ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনার গাড়িতেও। ব্যবহার করা হয়েছিল ওটিআর টায়ার। চলতি সময়ে, ২০২৫ সালে দেশে আবারও যুদ্ধ পরিস্থিতি। কিন্তু, অপ্রাসঙ্গিক সেই ডানলপের নাম। হতাশা শ্রমিক মহলে।
 
দীর্ঘ সময় বন্ধ হয়ে রয়েছে সাহাগঞ্জের ডানলপ কারখানা। গত ১৯৯৮ সালে হুগলির এই টায়ার তৈরির কারখানার মালিকানা হস্তান্তর হয় ছাবারিয়া গোষ্ঠীর হাতে। তখনই বন্ধ হয়েছিল কারখানা। পরবর্তী সময়ে ৯৯ সালে কার্গিলকে কেন্দ্র করে সৃষ্ট হয় যুদ্ধ পরিস্থিতি। ১৯৭১ সালের পর ফের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। সাহাগঞ্জের ডানলপ কারখানায় তখন সবরকমের টায়ার উৎপাদন বন্ধ ছিল। যেহেতু শেষের দিকে শুধুমাত্র এ্যারো, ওটিয়ার টায়ারের পাশাপাশি তৈরি হতো অফ রোড টয়ারও। তাই বন্ধ কারখানার ভেতরে তখন অসংখ্য এ্যারো টায়ার এবং ওটিআর টায়ার মজুত ছিল। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, ডানলপ কারখানার থেকে সামরিক টায়ার নিয়ে যেতে। সেই অনুযায়ী ভারতীয় বায়ু সেনা ডানলপ কারখানার টায়ার নিয়ে গিয়েছিল।

তৎকালীন যুদ্ধের সময়ে ডানলপ কারখানায় উৎপাদিত এ্যারো টায়ার নেওয়া হয়েছিল ভারতীয় যুদ্ধ বিমানের জন্য। পাশাপাশি যুদ্ধে ওটিয়ার টায়ার ব্যবহার করা হয়েছিল ট্যাঙ্কার, বোফর্স কামানে। তখন ডানলপ কারখানায় এ্যারো টায়ারের কারিগর ছিলেন মধু শর্মা। তিনি বলেছেন, "তখন কারখানা বন্ধ ছিল। শ্রমিকদের অবস্থাও ছিল খুব খারাপ। তবুও যুদ্ধের কথা ভেবে তাঁরা টায়ার দেওয়া হয়েছিল।"

সেই সময়ে শুরুতে শ্রমিকরা কারখানা থেকে টায়ার বের করার ক্ষেত্রে রাজি ছিল না। কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন, "দেশের স্বার্থ আগে।" তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল। এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল সাহাগঞ্জ থেকে। 
সেদিন ডানলপ কারখানার শ্রমিকরা গর্বিত হয়েছিল। কারণ, তাঁরা সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত না হয়েও টায়ার তৈরী করে পরোক্ষভাবে যুদ্ধের শরিক হতে পেরে ছিলেন। 

বর্তমানে সেই ডানলপ কারখানা কঙ্কাল সার অবস্থা। চারদিকে জঙ্গলে পরিপূর্ণ। কারখানা থাকলেও সবই চুরি হয়ে গিয়েছে, কিছুই নেই। খালি জমি পড়ে আছে। শ্রমিক অসীম কুমার বসু বলছিলেন, "তখন ডানলপ কারখানায় শ্রমিকরা দেশের স্বার্থ দেখেছিলেন। কারখানা বন্ধ থাকা অবস্থাতেও বেতন না পেয়েও তখন সবাই কাজ করেছিল। কারখানা থেকে টায়ার বের করে দিয়েছিল। তখন ভারতীয় বায়ু সেনার আধিকারিকেরা কারখানা থেকে সেই টায়ার নিয়ে গেছিলেন। তখন শুধু এয়ারক্রাফটের টায়ার ছাড়াও নৌসেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিয়েছিল ডানলপ। সেই ডানলপ কারখানা লিকুইডেশানে চলে যাওয়ার পর আর কিছুই অবশিষ্ট নেই।" এখন অসীম বাবুর বয়স হয়েছে। তবে তিনি আজও প্রয়োজনে কাজ করতে রাজি। তিনি চান আগে দেশ বাঁচুক, মানুষ বাঁচুক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া