শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ মে ২০২৫ ০০ : ৫৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: হাইড্রেনে কাজ করার সময় অসুস্থ হয়ে বাবার সামনেই মৃত্যু হল ছেলের। ছেলেকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাবা ও কাকা। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রিয়াজুদ্দিন মোল্লা (১৮)। তাঁকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মৃতের বাবা জাকির মোল্লা ও কাকা হাবিব মোল্লা। বিষাক্ত গ্যাসের গন্ধে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের ফরশোর রোড ও ট্রামডিপোর মাঝখানে। জানা গিয়েছে এই তিনজনই কেএমডিএ-এর কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ফরশোর রোডে কেএমডিএ-এর গঙ্গা অ্যাকশন প্ল্যানে হাইড্রেন থেকে আবর্জনা তোলার কাজ চলছিল। কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন রিয়াজউদ্দিন। ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তাঁর বাবা এবং কাকা। কিন্তু ওই দু’জনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবপুর থানায় এবং দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল।
যদিও তাঁদের আসার আগেই অন্যান্য কর্মীরা এই তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রিয়াজুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নর্দমা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের প্রভাবে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, হাওড়া শহরের অপরিশ্রুত নোংরা জল সরাসরি গঙ্গায় ফেলা হয় না।
সেই জল কেএমডিএ গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের ট্যাঙ্কে ফেলা হয়। সেখানে সেই দূষিত জল পরিশ্রুত করা হয়। তারপর তা ফেলা হয় গঙ্গায়। কিন্তু নর্দমার জল থেকে কঠিন বর্জ্য আলাদা করার সময় সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি কর্মীরা। যার ফলে ঘটে এই বিপত্তি। এই ঘটনার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। কেএমডিএ-এর পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার