রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ মে ২০২৫ ২৩ : ৩৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ নির্দেশিকা। রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দিলেন বর্তমান পরিস্থিতিতে কী করণীয়, কী নয়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরুতেই জানান, সরকার সবসময়, সবরকমভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে। বলেন, মানুষের যাতে কোনও অসুবিধে না হয়, সেদিকে লক্ষ্য রাখাই দায়িত্ব। সঙ্গেই বলেন এবছরের বাজার দরের পাশাপাশি এখন থেকে ঠিক করে নিতে হবে আগামী বছরের বাজার দর পরিকল্পনা।
এদিন মমতা সাফ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে যেন আনাজ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি না হয়। বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়। কেন যেন হোডিং করবার চেষ্টা না করে। বর্ডার দিয়ে বেশি টাকা পাব বলে অন্য জায়গায় উপাদান সরবরাহ না করে।‘ সীমান্তের উপর কড়া নজরদারির নির্দেশ দেন।
রাজ্যের সবজির দাম নিয়েও এদিন আলোচনা পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। সবজির বাজার দর, সুফল বাংলার দাম তুলে ধরেন। চাষিরা কোন চাষে কতটা সুফল পেয়েছেন সেকথা উল্লেখ করে তথ্য তুলে ধরে।
তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন বলেন-
রাজ্যের ৫১৮ হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে, প্রয়োজনের চেয়ে যোগান বেশি। তাছাড়া মজুদ রয়েছে সুফল বাংলায়।
রাজ্যে চলতি বছরে তৈরি হয়েছে ১৪০০ পেঁয়াজ গোলা। মোট ৫৪০০ গোলায় মজুদ রয়েছে পেঁয়াজ। চলতি বছরে আরও ১৩০০ পেঁয়াজ গোলা নির্মানের অনুমোদন দেওয়া হয়েছে।
ইলিশ রিসার্চ সেন্টারের পর থেকে রাজ্যে ইলিশ পাওয়া যায় সহজে।
মুরগির মাংসের দাম বেশি রাজ্যে।
বাজারে নিয়ে আসতে হবে হাঁসের মাংস।
রাজ্যে কমাতে হবে মাছ-মাংসের দাম।
খাবার নিজস্ব অধিকার, বাজারে আনতে হবে ভ্যারাইটি।
তৈরি হবে আরও সুফল বাংলার দোকান। সাধারণের সুবিধার্থে ভাগ করা হবে জেলায় জেলায়।
টাস্ক ফোর্স নিয়মিত নজরদারি চালাবে, যাতে কোনও কালোবাজারি না হয়। করলে তাঁর সব জিনিস সরকার বাজেয়াপ্ত করবে।
নজর রাখতে হবে মিউনিসিপ্যালিটি মার্কেটগুলিতে।
দেখতে হবে মানুষ কিসে সুবিধা পাচ্ছে।
নিয়মিত নজর রাখা হবে বাজারে।
এখানে কোনও সমস্যা নেই, পরিস্থিতি বিচারে প্রয়োজন হলে বৈঠক হবে আবার।
দেশ নিজেদের ঘর বাড়ি মনে করে লক্ষ্য রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার