রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভূটান ও চিন সীমান্তের কাছে তৈরি হল সড়ক, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ০৭ মে ২০২৫ ০১ : ০৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: নাগরাকাটার ভুটান সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৭ নম্বর জাতীয় সড়কের উপর চালসা ও নাগরাকাটার মাঝে চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে রয়েছে খুনিয়া মোড়। এই খুনিয়া মোড় থেকে একটি রাস্তা কুমানি, নকশাল বস্তি, ঝালং, বিন্দু, তোদে-তাংতা হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত চলে গিয়েছে। তাংতা থেকে ভারত-ভুটান ও চীন, তিন দেশের সংযোগস্থলের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সম্প্রতি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ও পর্যটন বিকাশের লক্ষ্যে এই সড়কের নবনির্মাণ শুরু হয়েছে। খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত ১১.৮ কিমি রাস্তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বুধবার বিকেলে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এই রাস্তা জনগণের জন্য খুলে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

জানা গিয়েছে নকশাল বস্তি থেকে বিন্দু পর্যন্ত রাস্তাটিও তৈরির কাজ চলছে। কিছুদিনের মধ্যেই সেই কাজও শেষ হবে। তার পরবর্তিতে ভুটান সীমান্ত হয়ে সিকিম পর্যন্ত রাস্তার নির্মাণের জন্য 'ডিটেইল প্রজেক্ট রিপোর্ট' তৈরির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ রাস্তাটি তৈরির কাজ চলবে। এই পথেই অবস্থিত ঝালং-এ জলঢাকা নদীর উপর রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। বিন্দুতে রয়েছে ব্যারেজ। নদীর অপর প্রান্তে ভুটান, খুবই কাছে চিন। আবহাওয়া পরিস্কার থাকলে তোদে-তাংতা থেকে চিন সীমান্তের ডোকলাম খালি চোখে দেখা যায়। ফলে সামরিক দিক থেকেও এই এলাকাটি স্পর্শকাতর। নতুন তৈরি হওয়া রাস্তাটি ভার্চুয়ালি উদ্বোধন করার পরই বুধবার স্থানীয়ভাবে ফলকের আবরণ উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা। ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, গ্রিফের ইঞ্জিনিয়ার অনিল কুমার, গ্রিফের পদাধিকারী হরিবলা ভাট, আজিজ লস্কর প্রমুখ। 

উদ্বোধন করে সাংসদ মনোজ টিজ্ঞা বলেন, বর্ডার এলাকার এই রাস্তা শুধু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নয় পর্যটনের বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে। এই পথ ধরে আগামী দিনে সিকিম পর্যন্ত যাওয়া যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া