রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে নবম স্থান অধিকার করলেন যমজ দুই ভাই

Riya Patra | ০৭ মে ২০২৫ ২২ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর মেধা তালিকায় একসঙ্গে যমজ দুই ভাইয়ের নাম। যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে তারা। দু'জনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাঁদের কৃতিত্বে খুশি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দুই ভাই অনীক বাড়ুই ও অনীশ বাড়ুইয়ের প্রাপ্ত নম্বর ৪৮৯। তাঁরা বাঁকুড়ার বাসিন্দা। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকাতেও স্থান করে নিয়েছিল অনীক ও অনীশ। 

পড়ুয়াদের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি মিশন কর্তৃপক্ষ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ জানান, ছাত্রদের এই সাফল্যে তাঁরা খুশি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়াদের এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়া ছাত্রদের আগামী দিনে সফলতা কামনা করেছেন তিনি।

ফল প্রকাশ করে এদিন সংসদ জানায়, কোভিডকালের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এই বছর। উচ্চমাধ্যমিকে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় স্থানে কোচবিহারের তুষার দেবনাথ। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। ৪৯৫ (৯৯ শতাংশ) নম্বর পেয়ে এ বছর তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগের রাজর্ষি অধিকারী। চতুর্থ স্থানে রয়েছেন বাঁকুড়ার সৃজিতা ঘোষাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮ শতাংশ)। পঞ্চম স্থান অধিকারী করেছেন ছয় জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)। ষষ্ঠ স্থানে রয়েছেন আট জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ)।

উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২%-এর বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮%-এর বেশি। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্যে ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।

 

আজকাল ডট ইনে উচ্চমাধ্যমিকের ফল জানতে ক্লিক করুন https://hsresult.aajkaal.in/


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া