রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ মে ২০২৫ ২১ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম রূপায়ণ পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তবে উচ্চমাধ্যমিকে ওপরের সারিতে থাকার আশা করলেও প্রথম হবে ভাবতে পারেনি রূপায়ন। মাধ্যমিকেও সে পঞ্চম স্থান অধিকার করেছিল।
ভবিষ্যত প্রসঙ্গে রূপায়ন জানায় সে চিকিৎসক হতে চায় । সেজন্য জয়েন্ট পরীক্ষা দিয়েছে। চিকিৎসক হলে সরাসরি মানুষের কাছে যাওয়া যায় বলে তার মত। এছাড়াও বিপদে পড়া মানুষকে বাঁচানো যায়।
বর্ধমানে সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ। লেখাপড়ার বাইরে সময় পেলে ক্রিকেট খেলা দেখা তার 'হবি'। এছাড়া গল্পের বই পড়ার নেশাও তার আছে। প্রিয় লেখক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রিয় চরিত্র ব্যোমকেশ।
রূপায়ণের বাবা রবীন্দ্রনাথ পাল পূর্ব বর্ধমানের জৌগ্রাম হাইস্কুলের শিক্ষক। মা জয়শ্রী পাল ভাতারের ভাটাকুল স্বর্ণময়ী হাইস্কুলের প্রধান শিক্ষিকা। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতি তার অনুরাগ থাকলেও পড়ার চাপে এখন বই পড়ার সময় পায় না বলে জানান মা জয়শ্রী পাল। রূপায়ণদের আদি বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের খেড়ুর গ্রামে।তবে বর্তমানে তাদের বাড়ি বর্ধমান শহরের সুভাষপল্লীর কালীতলায়।
স্কুলের বাইরে চারজন প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করেছে রূপায়ন। সারাদিনে গড়ে ১২ ঘন্টা পড়াশোনা করেছে বলে জানিয়েছে সে। বিজ্ঞানের সমস্ত বিষয় পড়তেই তার বেশি ভাল লাগত।
পাকিস্তানে ভারতীয় সেনার প্রত্যাঘাত যথেষ্ট গর্বের বলেই মনে করে রূপায়ন। সে মনে করে ভবিষ্যতে পাকিস্তান এদেশে হামলা করতে ভয় পাবে। দেশে শান্তি থাকবে। তার কথায়, ভারত সঠিক পদক্ষেপ নিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার