শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ মে ২০২৫ ২০ : ২৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার ৫০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৭২ জন। উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় তথা উত্তরবঙ্গের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে ৯৯.২। মাধ্যমিকে তুষার দেবনাথ নবম স্থান পেয়েছিল।
দরিদ্র পরিবারের ছেলে তুষার। অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করেছে। তার ফাঁকেই সে বাবাকে কাজে সহযোগিতা করত। বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরেই এলাকায় রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে তুষার। ফলপ্রকাশের পরই এলাকার বাসিন্দা সহ বিভিন্নজনেরা তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। তুষার দেবনাথ জানিয়েছেন, ‘আশা করিনি এত ভাল রেজাল্ট হবে। যখন খবরটা পাই মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে রয়েছি।’ এরপরই তুষার জানান, দিনে সে ৪–৬ ঘণ্টা পড়াশোনা করত। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সে। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালবাসে তুষার। এই সাফল্যের কৃতিত্ব মা–বাবাকে দিয়েছেন তুষার। পাশাপাশি এই ফলের সে কৃতিত্ব দিয়েছেন স্কুল শিক্ষক ও গৃহশিক্ষকদের।
এদিকে, কোচবিহার শহর সংলগ্ন মনীন্দ্রনাথ হাইস্কুলের ঐশিকী দাস পঞ্চম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। সপ্তম স্থান পেয়েছেন কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের নগর ডাকালীগঞ্জ হাইস্কুলের প্রিয়াঙ্কা বর্মণ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। কোচবিহার মনীন্দ্রনাথ হাইস্কুলের লীনা দাস যুগ্মভাবে অষ্টম স্থান পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। কৃষ্টি সরকারের প্রাপ্ত নম্বর ৪৯০। নবম স্থান পেয়েছে কোচবিহার রাম ভোলা হাইস্কুলের সত্যম বণিক। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার